কক্সবাজার বিমানবন্দরকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করতে একদিকে ১ দশমিক ৬৭ বিলিয়ন (১৬৭ কোটি) ডলারের অর্থায়ন, অন্যদিকে ঢাকার মেট্রোরেল, চট্টগ্রামের কালুরঘাট সেতুসহ সাত প্রকল্প। সব মিলে দক্ষিণ কোরিয়ার কাছে ২ দশমিক ৭ বিলিয়ন (২৭০ কোটি) ডলারের বেশি ঋণ প্যাকেজ চাইবে সরকার, যা দেশের মুদ্রায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা। এরই মধ্যে ঋণের প্যাকেজ তৈরি করেছে অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বড় অঙ্কের এ ঋণের প্রস্তাব তুলে ধরা হবে দক্ষিণ কোরিয়ার উপমন্ত্রী কিম জিননামের কাছে। আজ বুধবার ঢাকায় দুদ...