Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

জাতীয় দুর্যোগে মানবতা ও ইমান

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:১১
জাতীয় দুর্যোগে মানবতা ও ইমান

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা বন্যাপ্রবণ। বিশ্বব্যাংক ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তর (ইউএনডিআরআর) বাংলাদেশকে জলবায়ুজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে। ফলে এসব দুর্যোগে একে অপরের দিকে সাহায্য নিয়ে এগিয়ে যাওয়া নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।

মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।’ (সুরা মায়িদা, আয়াত: ২) এই একটি আয়াতই জাতীয় দুর্যোগে একজন মুমিনের দায়িত্বের ভিত্তি নির্মাণ করে দেয়।

প্রথম দায়িত্ব হলো আল্লাহর দিকে ফিরে আসা। দুর্যোগ মানুষকে বুঝিয়ে দেয়, প্রযুক্তি ও শক্তির সীমা আছে; কিন্তু আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই। তাই বিপদের সময় তাওবা, ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা ইমানের দাবি। মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘যখন তাদের ওপর কোনো বিপদ আসে, তারা বলে— নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তার কাছে ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)

তবে ইসলাম দুর্যোগকালীন দায়িত্ব শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে, ধৈর্য ও আশাবাদ লালনের শিক্ষা দেয়। কারণ, আতঙ্ক মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিন সুখ-শান্তি লাভ করলে শুকর-গুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ-মুিসবতে আক্রান্ত হলে সবর করে; প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর।’ (মুসলিম, হাদিস: ২৯৯৯) ইমাম নববী (রহ.) এ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ধৈর্য ও কৃতজ্ঞতার গুণই একজন মুমিনকে সব পরিস্থিতিতে সফল করে তোলে।

দুর্যোগ মানুষকে বুঝিয়ে দেয়, প্রযুক্তি ও শক্তির সীমা আছে; কিন্তু আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই। তাই বিপদের সময় তাওবা, ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা ঈমানের দাবি

জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো মুমিনের অন্যতম দায়িত্ব হলেও ইসলাম সহযোগিতাকে সম্পদের সঙ্গে সীমাবদ্ধ করেনি; বরং ইসলাম বলে অর্থ দিয়ে, বিশুদ্ধ পানি পৌঁছে দিয়ে, ওষুধ দিয়ে, নৌকার ব্যবস্থা করে, নিজের শ্রম বা দক্ষতার মতো নিজ নিজ সক্ষমতায় বিপদগ্রস্তের পাশে দাঁড়াবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।’ (মুসলিম, হাদিস: ২৬৯৯) ইমাম গাজালি (রহ.) ‘ইহইয়াউ উলুমিদ্দীন’-এ লিখেছেন, মানুষের প্রয়োজন পূরণ করা এমন এক ইবাদত, যার উপকার সমাজের বহু মানুষের কাছে পৌঁছে যায়। তাই এর মর্যাদাও অনেক বেশি।

দুর্যোগের সময় গুজব একটি বড় সমস্যা। ডিজিটাল দুনিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা খবর মুহূর্তেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। এর ফলে বাড়ে আতঙ্ক, ব্যাহত হয় উদ্ধারকাজ। তাই এ ব্যাপারে কোরআনের নির্দেশ আজও প্রাসঙ্গিক, ‘কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)

ত্রাণ বিতরণের ক্ষেত্রেও ইসলামের রয়েছে উচ্চ নৈতিকতা। আজকাল অনেকেই অসহায় মানুষের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। অথচ আল্লাহ সতর্ক করেছেন, ‘খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দান নষ্ট করো না।’ (সুরা বাকারা, আয়াত: ২৬৪) দান তখনই পূর্ণতা পায়, যখন উপকারভোগীর আত্মমর্যাদাও অক্ষুণ্ন থাকে।

একইভাবে দুর্যোগকে ব্যবসার সুযোগে পরিণত করাও ইসলামে কঠোরভাবে নিন্দিত। খাদ্য, ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা কিংবা অতিরিক্ত মুনাফা আদায় করা গুরুতর অন্যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাপাচারী লোক ব্যতীত কেউ গুদামজাত করে না।’ (মুসলিম, হাদিস: ১৬০৫) সমসাময়িক ইসলামি স্কলারদের মতে, সংকটের সময়ে বাজারে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ইসলামি অর্থনীতির মৌলিক উদ্দেশ্যগুলোর একটি।

যারা শারীরিকভাবে সক্ষম, তাদের জন্য স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়াও ইবাদতের অন্তর্ভুক্ত। মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘যে একজন মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা মায়িদা, আয়াত: ৩২) বাংলাদেশে প্রতিটি বড় দুর্যোগে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসসহ অসংখ্য স্বেচ্ছাসেবীর আত্মত্যাগ এই আয়াতের বাস্তব প্রতিফলন।

তবে সাহায্য বণ্টনের সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কথা আগে ভাবতে হবে। শিশু, এতিম, বৃদ্ধ, প্রতিবন্ধী, অন্তঃসত্ত্বা নারী ও দীর্ঘমেয়াদি রোগীরা দুর্যোগে সবচেয়ে অসহায় হয়ে পড়েন। পবিত্র কোরআন ও সুন্নাহ বারবার এ শ্রেণির মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।

শুধু ত্রাণ বিতরণে দায়িত্ব শেষ হয়ে যায় না; বন্যার পানি নেমে গেলে মানুষের সামনে শুরু হয় নতুন সংগ্রাম। ঘর পুনর্নির্মাণ, কৃষকের বীজ, জেলের জাল, শিক্ষার্থীর বই, ক্ষুদ্র ব্যবসায়ীর পুঁজি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে পুনর্বাসনের কাজেও পাশে দাঁড়ানো প্রয়োজন। পবিত্র কোরআনে নবী ইউসুফ (আ.)-এর দুর্ভিক্ষ-পূর্ব প্রস্তুতির ঘটনা আমাদের শেখায়, দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও অপরিহার্য।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনগণ পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহমর্মিতায় একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ ব্যথিত হলে সমগ্র দেহ জেগে থাকে এবং জ্বরে আক্রান্ত হয়।’ (বুখারি, হাদিস: ৬০১১)

দেশের বিভিন্ন অঞ্চল যখন বারবার বন্যা ও অন্যান্য দুর্যোগে আক্রান্ত হয়, তখন এই হাদিস শুধু ধর্মীয় উপদেশ নয়; এটি একটি জাতীয় দায়িত্ববোধের ঘোষণাও বটে।

লেখক : আলেম ও সাংবাদিক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডইউএনডিআরআরজাতিসংঘদুর্যোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে