Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে

মাহমুদুল হাসান
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫১
দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে

সড়ক একটি দেশের অর্থনীতির ধমনি। মানুষের নির্বিঘ্ন চলাচল, কৃষিপণ্য ও শিল্পপণ্যের পরিবহন এবং সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার সবকিছুই সড়কব্যবস্থার ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। অথচ বর্ষা, বন্যা কিংবা অপরিকল্পিত সংস্কারকাজের মুখোমুখি হলে আমাদের সড়ক-মহাসড়কগুলোর যে জরাজীর্ণ রূপ ফুটে ওঠে, তাতে মনে হয় এই পথগুলো যেন গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়; বরং জনদুর্ভোগের আরেক নাম।

সাম্প্রতিক বন্যায় কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক। কক্সবাজারে হাজার কিলোমিটারের বেশি সড়ক ও বহু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় কৃষি ও মৎস্য খাতে। অন্যদিকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ার ঢাকা-বগুড়া মহাসড়কে অসম্পূর্ণ সার্ভিস লেন এবং শহরাঞ্চলের দীর্ঘসূত্রতাপূর্ণ সংস্কারকাজ প্রতিনিয়ত তীব্র যানজট ও মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দিচ্ছে।

সড়কের এই বেহাল অবস্থার নির্মম মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। ভাঙা ও অসম্পূর্ণ রাস্তায় যান চলাচলের গতি কমে যায়, ফলে ভ্রমণ সময় বাড়ার পাশাপাশি জ্বালানি খরচ ও পণ্য পরিবহন ব্যয় বহু গুণ বৃদ্ধি পায়। বিপরীতে একটি আধুনিক ও পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক প্রান্তিক কৃষককে ফসলের ন্যায্যমূল্য পেতে সাহায্য করে, ক্ষুদ্র উদ্যোক্তাদের কাঁচামাল সংগ্রহ সহজ করে এবং পুরো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখে। গ্রাম থেকে শহরের এই বাণিজ্যিক সংযোগ জাতীয় উৎপাদনশীলতা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সড়ক খাতে জোড়াতালির সাময়িক সংস্কার বন্ধ করে দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সড়ক নির্মাণের সময় মাটির প্রকৃতি ও পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে বিবেচনায় নেওয়া আবশ্যক। নিম্নমানের উপকরণ ব্যবহার রোধে কঠোর তদারকি, অতিরিক্ত বোঝাই যানবাহন নিয়ন্ত্রণ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার দায়ে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।

সড়ক শুধু পিচ আর ইটের বিন্যাস নয়; এটি কোটি মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত। তাই একটি নিরাপদ, টেকসই ও উন্নত সড়কব্যবস্থা নিশ্চিত করা দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত।

লেখক: গণমাধ্যমকর্মী, বগুড়া

 

বন্যাবর্ষাঅপরিকল্পিত উন্নয়নসংস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!