সড়ক একটি দেশের অর্থনীতির ধমনি। মানুষের নির্বিঘ্ন
চলাচল, কৃষিপণ্য ও শিল্পপণ্যের পরিবহন এবং সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার সবকিছুই
সড়কব্যবস্থার ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। অথচ বর্ষা, বন্যা কিংবা অপরিকল্পিত সংস্কারকাজের
মুখোমুখি হলে আমাদের সড়ক-মহাসড়কগুলোর যে জরাজীর্ণ রূপ ফুটে ওঠে, তাতে মনে হয় এই
পথগুলো যেন গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়; বরং জনদুর্ভোগের আরেক নাম।
সাম্প্রতিক বন্যায় কক্সবাজার
ও চট্টগ্রাম অঞ্চলের সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক। কক্সবাজারে
হাজার কি...