Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

প্যারিসে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা

প্যারিস (ফ্রান্স) সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৯
প্যারিসে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্যারিসে আলোচনা সভা করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স। ছবি: আগামীর সময়

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স।

রবিবার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া ও কার্যকরী সদস্য শহিদুল ইসলাম। এতে অংশ নেন ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।’

আরও পড়ুন

রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থী

০৩ আগস্ট ২০২৬

সভায় আরও বক্তব্য দেন অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, সাংবাদিক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, আদাফের স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ, কাজী শাহীন এবং মো. জাহিদুল ইসলাম।

বক্তারা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও তুলে ধরেন, দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলোচনা সভায় আরও ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা।

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফ্রান্সজুলাই সনদবাংলাদেশী নাগরিক পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!