রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থী

হালিমা ইয়াসমিন মুক্তা। ছবি: সংগৃহীত
বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে রাশিয়ায় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন হালিমা ইয়াসমিন মুক্তা। ‘লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি’র ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষার্থী তিনি।
ফেব্রুয়ারিতে বিশ্বের ১৯১টি দেশের যুব প্রতিনিধিদের থেকে আবেদন নেওয়া শুরু করে ফেস্টিভ্যালের আয়োজক যুব বিষয়ক রাশিয়ার কেন্দ্রীয় সংস্থা ‘রজমলোদেজ’ এবং ‘ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’। এতে ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ হিসেবে নির্বাচিত হন মুক্তা। ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’ ক্যাটেগরিতে আবেদন করে নির্বাচিত হন তিনি।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর হতে যাওয়া এ আয়োজনে অংশ নেবেন ১০ হাজার যুব প্রতিনিধি।
তরুণ-তরুণীদের নিয়ে আয়োজিত বিশ্বের অন্যতম বৃহৎ এই ফেস্টিভ্যালে আন্তর্জাতিক মেলবন্ধন, নিজেদের প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগকারী, বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী এবং গবেষকদের সাথে যোগাযোগের সুযোগ পাবেন যুব প্রতিনিধিরা।
মুক্তার বাবা দেলোয়ার হোসেন ব্যবসায়ী এবং মা রাজিয়া সুলতানা গৃহিণী।




