Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

লন্ডনে বাংলাদেশের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে মুখোশ পরে তরুণদের বিক্ষোভ

রুমানা রাখি, যুক্তরাজ্য থেকে
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬:২৫
শেয়ার করুন:
লন্ডনে বাংলাদেশের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে মুখোশ পরে তরুণদের বিক্ষোভ

হোয়াইটচ্যাপেলের ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলিতে জড়ো হন তারা

পূর্ব লন্ডনে বাংলাদেশের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে জমায়েত করেছেন একদল মুখোশধারী তরুণ। বুধবার রাতে হোয়াইটচ্যাপেলের ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলিতে জড়ো হন তারা। পরে আলতাব আলী পার্কে গিয়েও একই দাবি জানান। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ঘিরে লন্ডনে সাম্প্রতিক সংঘর্ষের প্রতিবাদে তাদের এই জমায়েত। ঘটনাটি নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রায় ৩০ থেকে ৪০ তরুণ ওই গলিতে এসে সেখানে আগে থেকে জড়ো হওয়া লোকজনকে চলে যেতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের কয়েকজনকে বলতে শোনা যায়, তাদের বাবা-চাচারা বহু বছর পরিশ্রম করে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছেন। বাংলাদেশের দলীয় বিরোধ নিয়ে লন্ডনে মারামারি করে সেই কমিউনিটির সুনাম ক্ষুণ্ন করা তারা মেনে নেবেন না। পরে আলতাব আলী পার্কেও তারা একই বক্তব্য দেন।

এর আগে সোমবার রাতে রমফোর্ড হাই রোডের দ্য মেফেয়ার ভেন্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দেয়। ইস্টার্ন নিউজলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলায় কয়েকজন আহত হন। হোয়াইটচ্যাপেলের জমায়েতে তরুণরা ওই ঘটনার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

কমিউনিটির একাংশ দলীয় সংঘাতের বিরুদ্ধে তরুণদের অবস্থানকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, মুখ ঢেকে দলবদ্ধভাবে এসে গলিতে উপস্থিত লোকজনকে সরে যেতে বলার সমালোচনা করেছেন অনেকে। তরুণরা কোনো সংগঠনের ব্যানারে জড়ো হয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার রাতের জমায়েত নিয়ে মেট্রোপলিটন পুলিশের কোনো প্রকাশ্য বক্তব্যও পাওয়া যায়নি।

পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে আলতাব আলী পার্কের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৭৮ সালের ৪ মে হোয়াইটচ্যাপেলে বর্ণবাদী হামলায় নিহত হন বাংলাদেশি পোশাকশ্রমিক আলতাব আলী। ওই হত্যার প্রতিবাদে স্থানীয় বাংলাদেশিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বর্ণবাদের বিরুদ্ধে সংগঠিত হন। তার স্মরণে ১৯৯৮ সালে পার্কটির নামকরণ করা হয়। বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মরণে নির্মিত শহীদ মিনারের একটি প্রতিরূপও রয়েছে এই পার্কে।

লন্ডনবাংলাদেশের রাজনীতিবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’