নিউইয়র্কে জাতীয় অভিবাসী দিবসে সম্মাননা পেলেন ৭ জন

নিউইয়র্কে অভিবাসীদের অর্জন ও সমাজে তাদের অবদানের স্বীকৃতিতে সাত গুণী ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল। ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় কুইন্সের উডসাইডের কুইন্স প্যালেসে জাতীয় অভিবাসী দিবস (ন্যাশনাল ইমিগ্রান্টস ডে) উপলক্ষে এক অনুষ্ঠানে তা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন বিচারপতি ক্যারেন গোপী ও ক্যাসান্দ্রা জনসন, এনওয়াইপিডির ইনস্পেক্টর খন্দকার আবদুল্লাহ ও আদেল রানা, রিয়েল এস্টেট পেশাজীবী রব চৌধুরী, চিকিৎসক মোহাম্মদ এনামুল হক এবং জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শিব দাস।
ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর মঈন চৌধুরী, এসকিউর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। ২০২৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি অভিবাসীদের পাশে দাঁড়ানো, কৃতী ব্যক্তিদের স্বীকৃতি এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে কাজ করছে এই সংগঠন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর তরিকুল ইসলাম মিঠু ।
সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, প্রেমা রহমান, মিটুল হক ও নাসির। নৃত্য পরিবেশন করেন লিয়ানা। উপস্থাপনায় ছিলেন রকি আলিয়ান ও বাবু জামান। কেক কাটা, নৈশভোজ ও পরিচয় বিনিময়ের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।




