Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায়

আফছার হোসাইন, মিসর থেকে
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৯:৪৬
শেয়ার করুন:
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায়

কায়রোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমাতে চেয়েছিলেন তারা। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় জমিজমা ও বসতবাড়ি বিক্রি করে দালালের হাতে তুলে দিয়েছিলেন বিপুল অর্থ। কিন্তু সেই স্বপ্নযাত্রা একপর্যায়ে রূপ নেয় প্রাণ বাঁচানোর লড়াইয়ে। ভূমধ্যসাগরের গভীরে নৌকার জ্বালানি ফুরিয়ে যায়, ছিদ্র দিয়ে ঢুকতে থাকে পানি। প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুর আশঙ্কা নিয়ে সাগরে ভেসে থাকার পর একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। প্রাণে বাঁচলেও এখন মিসরের দামিয়াত কারাগারে আটক রয়েছেন ৬৫ বাংলাদেশি। অপেক্ষা করছেন দেশে ফেরার।

কায়রোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদন থেকে সোমবার এসব তথ্য জানা গেছে। দূতাবাস জানায়, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ ৬৯ জন একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে চারজন ছিলেন দক্ষিণ সুদানের নাগরিক। ১১ অক্টোবর নৌকাটির জ্বালানি শেষ হয়ে গেলে গভীর সাগরে বিপদে পড়েন তারা। প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার একপর্যায়ে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এতে যেকোনো সময় নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। ১৩ অক্টোবর তাদের মিসরের দামিয়াত বন্দরে নেওয়া হয়।

আটক বাংলাদেশিদের খোঁজখবর নিতে গত ৫ নভেম্বর দামিয়াত কারাগার পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব। এ সময় তিনি তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থাও করে দেওয়া হয়।

আটক বাংলাদেশিদের অভিযোগ, ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের লিবিয়ার বিভিন্ন স্থানে অমানবিক পরিবেশে আটকে রেখেছিল। পরে প্রায় ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি ছোট রাবারের নৌকায় গাদাগাদি করে ৬৯ জনকে তুলে দেওয়া হয়। তাদের অনেকেই ইউরোপে উন্নত জীবনের আশায় জমিজমা ও বসতবাড়ি বিক্রি করে দালালদের হাতে বিপুল অর্থ তুলে দিয়েছেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের জীবন পড়ে যায় চরম অনিশ্চয়তায়।

দূতাবাসের শ্রম সচিব জানিয়েছেন, আটক বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়া এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিসরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিমান টিকিটের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে ইউরোপযাত্রা থেকে বিরত থাকতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ভূমধ্যসাগরইউরোপমিসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি