Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’

সৌদি আরব প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৮
শেয়ার করুন:
জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’

প্রবাসের মরুভূমির বুকে যেন এক টুকরো বাংলাদেশ! গান, নাচ, উচ্ছ্বাস, করতালি আর হাজারো প্রবাসীর আনন্দে মুখর হয়ে উঠল সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা। পরিবার-পরিজন থেকে দূরে থাকা কর্মব্যস্ত ও সংগ্রামী প্রবাসজীবনের একঘেয়েমি ভুলে হাজারো বাংলাদেশি মেতে উঠলেন এক বর্ণিল সাংস্কৃতিক উৎসবে। জেদ্দার রেডিসি মলের সামনে আল আয়াত রয়েল ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত জমকালো ‘বাংলাদেশি তারার মেলা’ পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের বিশাল আনন্দ, বিনোদন ও সাংস্কৃতিক মিলনমেলায়।

প্রিয় শিল্পীদের গান, নাচ, ডিজে এবং স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। হাজারো দর্শকের উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি স্মরণীয় হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের কাছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা কমার্শিয়াল মিনিস্টার সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আয়াত রয়েল ইভেন্টের সিইও আইকে উজ্জ্বল, আল আয়াত গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আজিজা আব্দুল গাফুর, ইভেন্ট ম্যানেজার ফাহিম উদ্দিন ও আকিলাহ হাসান।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি বিজনেস ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, সদস্যসচিব মীর মুনিরুজ্জামান তপন, আখাউড়ার মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দীন ভূঁইয়া এবং বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব মো. জামান খান।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী ব্যবসায়ী সংগঠনের নেতারা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নাহিদা হাবিবা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের প্রচলিত আইন-কানুন ও নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই এদেশের আইন, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও প্রচলিত নিয়মের প্রতি প্রত্যেক প্রবাসীর শ্রদ্ধাশীল থাকা জরুরি।’

তিনি আরও বলেন, ‘বিদেশের মাটিতে প্রত্যেক বাংলাদেশি নিজ নিজ দেশের একজন প্রতিনিধি। প্রবাসীদের ব্যক্তিগত আচরণ, দায়িত্বশীলতা ও কর্মকাণ্ডের মধ্য দিয়েই বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিফলিত হয়। তাই কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হয়ে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ নিজেদের ভালো কাজ, পেশাগত দক্ষতা ও ইতিবাচক আচরণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করার জন্য তিনি প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

আয়োজক প্রতিষ্ঠান আল আয়াত গ্রুপ অব কোম্পানির সিইও আইকে উজ্জ্বল বলেন, ‘প্রবাসের মাটিতে বসবাস করলেও আমাদের হৃদয়ে সবসময় বাংলাদেশ। প্রবাসীদের কর্মব্যস্ত ও সংগ্রামী জীবনে কিছুটা আনন্দ, বিনোদন এবং দেশের সংস্কৃতির সঙ্গে সংযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন। ‘বাংলাদেশি তারার মেলা’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসীদের মিলনমেলা, ভালোবাসা ও দেশীয় ঐতিহ্যের এক অনন্য প্রকাশ।’

‘বাংলাদেশি তারার মেলা’র অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, পারভেজ খান ও নাজমা সুইটি। তাদের পরিবেশনায় প্রবাসীদের হৃদয়ে ছড়িয়ে পড়ে সংগীতের আবেশ। জনপ্রিয় গানগুলোয় দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস, করতালি ও আনন্দ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এলিজার নৃত্য পরিবেশনা, ডিজে আয়োজন এবং স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের গান ও নাচ অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। একের পর এক সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন পুরো অনুষ্ঠান। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে অনেকে গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দীন ভূঁইয়া প্রবাসীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সৌদি পুলিশ, ফায়ার সার্ভিস এবং নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেন। তাদের উপস্থিতি ও দায়িত্বশীল তৎপরতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।

অনেক প্রবাসীর মতে, বিদেশের মাটিতে এমন অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং দেশীয় সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে হৃদয়ের বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ। পরিবার-পরিজন থেকে দূরে থাকা প্রবাসীদের জীবনে এমন আয়োজন আনন্দের পাশাপাশি সামাজিক বন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল আয়াত রয়েল ইভেন্টের এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের বিনোদনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, গান, নৃত্য ও শিল্পকে তুলে ধরার একটি সুন্দর প্রয়াস ফুটে ওঠে। বিভিন্ন দেশের নাগরিকদের কাছেও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরে দেশের ইতিবাচক পরিচিতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেদ্দাসৌদি আরববাংলাদেশি তারার মেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’