পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের অভিষেক কমিটি
নিরপেক্ষ সাংবাদিকতা জাতির দুর্দশা কাটাতে পারে

সংগৃহীত ছবি
নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে জাতির দুর্দশা কাটবে বলে মন্তব্য করলেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লায়লা মুনতাজেরিন দিনা। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির (২০২৬-২০২৭) অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বললেন।
রবিবার দেশটির রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে সাবেক সভাপতি রনি মোহাম্মদ ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের বরণের মাধ্যমে এ অনুষ্ঠান হয়।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।
এসময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন, সিআরপিসিটির সাবেক সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্,পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান, বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম মিনহাজ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাসুম আহমদ, অনুষ্ঠানের স্পন্সর ইউরো এশিয়ার স্বত্বাধিকারী শরীফ আহছান। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররাম জামে মসজিদের সভাপতি কায়েস আহমদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিলফন্তেসের বিশিষ্ট ফারুক শিকদার, পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব (মেম্বার), গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন, শাহিন আহমদ, যুগ্ম সম্পাদক আবুল হাসান আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, প্রচার সম্পাদক আর এ এহসান, আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু।
এছাড়া পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনসহ বিভিন্ন শহরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যমগুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দুই বছর মেয়াদের জন্য পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহমেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (বাংলানিউজ২৪ডটকম) ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।
যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

