Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

এএপিআই উৎসবে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরল মেরিল্যান্ড বাংলা স্কুল

বিশেষ সংবাদদাতা, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০০:০০
এএপিআই উৎসবে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরল মেরিল্যান্ড বাংলা স্কুল

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে হয়ে গেল এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারের (এএপিআই) হেরিটেজ মাস। হাওয়ার্ড কাউন্টিতে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেছে মেরিল্যান্ড বাংলা স্কুল।

‘দ্য কালারস অ্যান্ড সাউন্ডস অব বাংলাদেশ’ শিরোনামের পরিবেশনার মাধ্যমে দর্শকদের সামনে বাংলাদেশের রূপ ও সুরের এক মনোমুগ্ধকর উপস্থাপনা তুলে ধরে স্কুলটির শিক্ষার্থীরা।

গত ৩০ মে হাওয়ার্ড কাউন্টিতে অনুষ্ঠিত দিনব্যাপী এএপিআই উৎসবের সূচনা হয় ‘প্যারেড অব কালচারস’ বা সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে। বিভিন্ন এশীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশি কমিউনিটিও এতে অংশ নেয়। মেরিল্যান্ড বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন। পালকি, ঢোল, একতারা এবং নানা ঐতিহ্যবাহী উপকরণের উপস্থিতিতে বাংলাদেশি অংশগ্রহণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

কুচকাওয়াজ শেষে মূল মঞ্চে সর্বপ্রথম পরিবেশনার সুযোগ পায় মেরিল্যান্ড বাংলা স্কুল। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো এই পরিবেশনার শুরু হয় বাংলা নববর্ষের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’-এর হৃদয়স্পর্শী সমবেত পরিবেশনার মাধ্যমে। এর সঙ্গে একক নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের উপস্থাপক বৈচিত্র্যময় আমেরিকান দর্শকদের উদ্দেশে তুলে ধরেন, নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি মূলত ‘পুরোনোকে ধুয়ে মুছে এক নতুন শুরুর’ এক উদাত্ত আহ্বান, যা সংস্কৃতি ও নতুনের আবাহনের জন্য এক নিখুঁত সূচনা।

এরপর স্কুলের শিশু শিক্ষার্থীরা ‘গ্রামের বধূ ঘাটে যায়’, ‘দেওরা’, ‘লীলাবালি’ এবং ‘হোক উল্লাস’ শিরোনামের জনপ্রিয় লোকগানের সঙ্গে প্রাণবন্ত নৃত্য পরিবেশন করে। পরিবেশনার মাঝখানে ছিল সুপরিকল্পিত একটি সাংস্কৃতিক ফ্যাশন প্যারেড। পুরো আয়োজন মুখর ছিল দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে। 

উৎসবের উদ্বোধন করেন হাওয়ার্ড কাউন্টির নির্বাহী ক্যালভিন বল। বাংলাদেশি সংস্কৃতির বর্ণাঢ্য ও সরব উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অদূরে অবস্থিত হাওয়ার্ড কাউন্টিতে বিভিন্ন এশীয় দেশের বংশোদ্ভূত বিপুলসংখ্যক মানুষের বসবাস। কাউন্টির মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি এশীয় বংশোদ্ভূত।

মেরিল্যান্ডের এলিকট সিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান মেরিল্যান্ড বাংলা স্কুল গত ১৫ বছর ধরে অঙ্গরাজ্যটির একমাত্র বাংলা ভাষাভিত্তিক শিক্ষাকেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। প্রতি রবিবার নিজস্ব প্রাঙ্গণে ক্লাসের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রএএপিআইঐতিহ্যমেরিল্যান্ড বাংলা স্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    advertiseadvertise