Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আগামীর সময়ের প্রতিবেদন, নড়েচড়ে বসল ভূমি মন্ত্রণালয়

agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:১১
আগামীর সময়ের প্রতিবেদন, নড়েচড়ে বসল ভূমি মন্ত্রণালয়

মাঠপর্যায়ে ভূমিসেবা কার্যক্রমে বিদ্যমান নানা সমস্যা, ডিজিটাল সিস্টেমের ত্রুটি এবং সেবার মান নিয়ে আগামীর সময়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে জরুরি ভার্চুয়াল সভার আহ্বান করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে জারি করা নোটিসে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ জুলাই ২০২৬ রাত ৯টা ১৫ মিনিটে জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভূমি মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

নোটিসে বলা হয়েছে, মাঠপর্যায়ে ভূমিসেবা আরও কার্যকর, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে বিভিন্ন অটোমেটেড সিস্টেমের কার্যক্রম পর্যালোচনা করা হবে। বিশেষ করে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর এবং অন্য ডিজিটাল ভূমিসেবা প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা ও কার্যকারিতা নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া ভূমি অফিসগুলোতে সেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা যেসব বাস্তব সমস্যা, প্রযুক্তিগত জটিলতা ও পরিচালনাগত প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন, সেগুলোও সভায় তুলে ধরা হবে। কোন কোন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব এবং কোনগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় মাঠপর্যায়ের ভূমিসেবার মানোন্নয়ন, ডিজিটাল সিস্টেম আরও ব্যবহারবান্ধব করা, সেবার গতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়েও আলোচনা হবে।


আরও পড়ুন

৮৬ হাজার নামজারি আটকে সফটওয়্যার বিড়ম্বনায়

১১ জুলাই ২০২৬


এ গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের সব অনুবিভাগের অতিরিক্ত সচিব, ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক, দেশের সব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সব সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি ও কারিগরি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অটোমেশন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদেরও উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১১ জুলাই আগামীর সময়ের অনলাইন ভার্সনে ও ১২ জুলাই প্রিন্টে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে মাঠপর্যায়ের ভূমিসেবায় বিদ্যমান নানা সীমাবদ্ধতা, ডিজিটাল সিস্টেমের ত্রুটি এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো উঠে আসার পরপরই মন্ত্রণালয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমি সেবাডিজিটালভূমি মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি