দেশের চার অঞ্চলে ঝড়ের আভাস

প্রতীকী ছবি
দেশের ৪ জেলায় আজ ঝড় হতে পারে। হতে পারে বজ্রবৃষ্টি। আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়েছে এমন তথ্য।
আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার- রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আজ এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।















