রাজধানীতে আজ বজ্রবৃষ্টির আভাস

প্রতীকী ছবি
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।















