রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিলের বৈঠক

সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। আজ বুধবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন— দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশের মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের আব্দুল হাই শিকদার, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ডেইলি ওয়াদার শফিকুল আলম, দ্য নিউ নেশনের মো. মোকাররম হোসেন, দৈনিক খোলা কাগজের মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সায়েম ফারুকি, ফাইন্যান্সিয়াল পোস্টের এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের ওসমান গনি মনসুর।



