Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই : আসিফ সালেহ

  • ব্র্যাকের ‘কার্নিভাল অব চেঞ্জ’
আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২১:২৮
শেয়ার করুন:
পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই : আসিফ সালেহ

তরুণদের সামাজিক উদ্যোগ পরিদর্শন করছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ

তরুণরাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। এ জন্য তাদের নেতৃত্বের বিকাশ, উদ্ভাবনী উদ্যোগ এবং সামাজিক সমস্যা সমাধানে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি এসব উদ্যোগকে বড় পরিসরে ছড়িয়ে দিতে প্রয়োজন প্রশিক্ষণ, পরামর্শ, অর্থায়ন ও সহযোগিতা। ব্র্যাকের ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৬’ অনুষ্ঠানে এসব কথাই বললেন আলোচকেরা।

সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নিয়েছেন। এতে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন তুলে ধরছেন। পাশাপাশি রয়েছে মতবিনিময়, আলোচনা ও কর্মশালাসহ নানা আয়োজন।

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়াই যথেষ্ট নয়, সেটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক মানুষকে চিনতে পারি, কিন্তু কমিউনিটি হলো সেই জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।’

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ সালেহ জানান, জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।

তার মতে, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে একটি কমিউনিটি গড়ে ওঠে। সেখানে শুধু নিজের মতের মানুষের সঙ্গে নয়, ভিন্নমত পোষণকারীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়। কেউ ব্যর্থ হলে তাকে ছোট না করে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হয়।

‘আমরা নতুন নেটওয়ার্ক’ কার্যকর কমিউনিটিতে পরিণত করার প্রত্যাশা জানিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক বলেন, তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কাজের প্ল্যাটফর্ম দিচ্ছে ব্র্যাক। তবে পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই। দেশের বিভিন্ন জেলার তরুণেরা যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারেন, সে উদ্যোগ তাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেন, ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বর্তমানে সারা দেশে এ নেটওয়ার্কের প্রায় ৩ হাজার অ্যালামনাই রয়েছেন। আগামী বছরের শেষ নাগাদ এ সংখ্যা ৬ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে ব্র্যাকের বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সামাজিক উদ্যোগের পরিসর বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নিয়েছেন‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর পথচলা, বিকাশ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, ‘বাংলাদেশে রয়েছে হাজারো সমস্যা। আমাদের তরুণেরাই এর সমাধান করবে। তরুণদের এই উদ্যোগ যেন প্রাতিষ্ঠানিকভাবে হয়, সেই লক্ষ্যেই কাজ করছে আমরা নতুন নেটওয়ার্ক।’

কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর তরুণ চেঞ্জমেকারদের নেতৃত্বে পরিচালিত ৩০টি কমিউনিটি উদ্যোগের প্রদর্শনী। স্থানীয় সামাজিক ও পরিবেশগত সমস্যা মোকাবিলায় তরুণেরা নিজ নিজ কমিউনিটির সঙ্গে মিলে যেসব পণ্য, সেবা ও সমাধান তৈরি করেছেন, সেগুলো প্রদর্শনীতে তুলে ধরা হয়।

এ বছর সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করা ১০টি কমিউনিটি প্রকল্প ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয়। সেখান থেকে সৃজনশীলতা, ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনার ভিত্তিতে তিনটি উদ্যোগকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার পাওয়া উদ্যোগগুলোর একটি ‘টি কমিউনিটি কালচার প্রিজারভেশন’। এর মাধ্যমে চা-বাগানের জনগোষ্ঠীর ভাষা, লোককথা, গান, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণ এবং নথিবদ্ধ করার কাজ করা হচ্ছে। ‘কানন’ উদ্যোগের লক্ষ্য ওষুধের দায়িত্বশীল ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা তৈরি। অন্যদিকে ‘শূন্য’ উদ্যোগে আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবিকার সুযোগ সৃষ্টির কাজ করা হচ্ছে। পুরস্কার পাওয়া তিন উদ্যোগের প্রতিনিধিরা ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনার্স ফেলোশিপ পাচ্ছেন।

তরুণেরা কীভাবে সম্ভাবনাময় ধারণাকে কার্যকর ও টেকসই সামাজিক উদ্যোগে রূপ দিতে পারেন, তা নিয়ে সেশন পরিচালনা করেন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির হেড অব এন্টারপ্রাইজ ইনকিউবেশন অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস ইয়াশনা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাদির। অ্যালামনাই আলোচনায় অংশ নেন ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর সাবেক সদস্য বীথি আক্তার। এ ছাড়া নেটওয়ার্কটির কার্যক্রম নিয়ে একটি থিমভিত্তিক অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা দেখানো হয়।

আয়োজনে ছিল ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পপুলার থিয়েটার দলের নাটক ও পাপেট শো। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর তরুণ সদস্যদের পাশাপাশি সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও শিল্পী মিফতাহ জামান। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘একতায় গড়ি আগামী’। সুন্দর আগামীর পথ নির্মাণে তরুণ নেতৃত্ব ও বিভিন্ন প্রজন্মের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছে এ প্রতিপাদ্য।

২০১৮ সালে যাত্রা শুরু করা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের নিয়ে কাজ করছে। প্রশিক্ষণ, পরামর্শ ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। দেশের ২৫টি জেলায় বিস্তৃত এ নেটওয়ার্কের মাধ্যমে ২ হাজার ৯৩২ জনের বেশি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। নেটওয়ার্কটির অ্যালামনাইরা এ পর্যন্ত ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প পরিচালনা করেছেন।

আয়োজনের শেষ দিনে, অর্থাৎ আগামীকাল রবিবার মানসিক সুস্থতা, আন্তঃপ্রজন্ম সংলাপ, প্যানেল আলোচনা, ক্যারিয়ারবিষয়ক মতবিনিময় ও অনুপ্রেরণামূলক আলোচনা হওয়ার কথা রয়েছে।

ব্র্যাকআমরা নতুন নেটওয়ার্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার