Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

টাঙ্গাইলে হচ্ছে ‘মার্চেন্ট পাওয়ার প্লান্ট’

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ২২:৩৯
টাঙ্গাইলে হচ্ছে ‘মার্চেন্ট পাওয়ার প্লান্ট’

গ্রাফিকস: আগামীর সময়

হঠাৎ নিভে যাচ্ছে কলকারখানার বাতি। স্থবির যন্ত্রের গতি। বেকার সময় কাটান শ্রমিক। সামগ্রিকভাবে ধস নামে উৎপাদনে। এটাই এখন কিছু কিছু এলাকার শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার নিয়মিত চিত্র। গরমের সঙ্গে তাল মিলিয়ে বাড়ে দুর্ভোগ। বিদ্যুতের এই সংকট সমাধানে আসছে বৈপ্লবিক নীতিগত পরিবর্তন।

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একটি চিরাচরিত পদ্ধতিতে চলছে। বিভিন্ন উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনছে সরকার, তা সরবরাহ হয় ভোক্তার কাছে। এবার সেই প্রথা ভাঙল সরকার; সরাসরি শিল্প প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রির অনুমতি দিয়েছে টাঙ্গাইলের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রকে।

গতকাল মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এই অনুমোদন নতুন এক দিগন্তের সূচনা করেছে দেশের জ্বালানি বাজারে। শিল্প মালিকদের জন্য এটি বড় স্বস্তির খবর।

শুধু তাই নয়, কমবে দামও। বর্তমানে গ্রিড বিদ্যুতের প্রতি ইউনিটে খরচ পড়ে প্রায় ১৫ টাকা। মার্চেন্ট মডেলে উৎপাদন ও সঞ্চালন মিলিয়ে এই খরচ নামতে পারে ১০ টাকায়। ফলে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।

সরাসরি কেনাবেচার নতুন মডেল

টাঙ্গাইলে ১০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে ‘ই-ট্রাইক্যাচ টেকনোলজিস লিমিটেড’। এটি দেশের প্রথম ‘মার্চেন্ট পাওয়ার প্লান্ট’। এখানে সরকার ক্রেতা নয়, বরং নিয়ন্ত্রক। উদ্যোক্তারা উৎপাদিত বিদ্যুৎ সরাসরি সরবরাহ করবেন বিএডিসি কোল্ড স্টোরেজ, এশিয়াটি ও লাবিব গ্রুপের মতো বড় শিল্প প্রতিষ্ঠানে। এমনকি ক্রেতার সন্ধান ও দাম নির্ধারণের এখতিয়ারও বিদ্যুৎকেন্দ্রের মালিকের।

তবে সরকারি সঞ্চালন লাইন ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি বা ‘ওপেন অ্যাকসেস ট্যারিফ’ পরিশোধ করতে হবে উদ্যোক্তাদের। এই ফি নির্ধারণের মাধ্যমে বিদ্যুতের দর ঠিক করতে সহযোগিতা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তিন কারণে নীতির পরিবর্তন

মূলত তিনটি কারণে এ পথে হাঁটছে সরকার। প্রথমত কার্বন চাপ। ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠাতে এখন বাধ্যতামূলক হচ্ছে সবুজ জ্বালানির সনদ। ফলে শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন অনিবার্য। এ ছাড়া ভর্তুকি হ্রাস এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রকল্পটি অনুমোদনের আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পাওয়ার গ্রিড কোম্পানি এর আর্থিক ও কারিগরি সক্ষমতা যাচাই করেছে। নেওয়া হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও নেসকোর মতামতও। আবার উৎপাদকরা চাইলে তাদের মোট বিদ্যুতের সর্বোচ্চ ২০ শতাংশ সরকারের কাছেও বিক্রি করতে পারবেন— বলছে নতুন নীতি।

টাঙ্গাইলের এই প্রকল্প সফল হলে দেশ জুড়ে বিনিয়োগের জোয়ার আসবে। সরকারি কেনাবেচার দীর্ঘসূত্রতা ছাড়াই ত্বরান্বিত হবে বিদ্যুৎ খাতের উন্নয়ন। প্রতিযোগিতামূলক বাজার তৈরি হলে সাধারণ গ্রাহকরাও ভবিষ্যতের সুফল পাবেন— প্রত্যাশা জ্বালানি বিশেষজ্ঞদের।

কলকারখানাবিদ্যুৎজ্বালানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের