Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ হয়েছে : মাহদী আমিন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
শেয়ার করুন:
নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ হয়েছে : মাহদী আমিন

বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহদী আমিন

সর্বশেষ তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেছেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার দ্রুততম সময়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তবে এই মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শিল্পেও জ্বালানি সংকট রয়েছে। তারপরও ইতিহাসে প্রথমবারের মতো আগের পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে ঐকমত্য হয়েছে। একটি গ্রেডে ঐকমত্য না হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটের মাধ্যমে মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়েছে। সারা দেশে গণতন্ত্রের যে শক্তিমত্তা দেখা যাচ্ছে, গার্মেন্টস খাতের ন্যূনতম মজুরি নির্ধারণেও তার প্রতিফলন ঘটেছে।

আরও পড়ুন

মজুরি বেড়েছে, এবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

২৫ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে মাহদী আমিন বলেন, চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। গ্রেড-১-এ ২০২৩ সালে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ।

তিনি জানালেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিন বছরে চারটি গ্রেডে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাস শেষে প্রাপ্ত অর্থ আরও ভালো ও সম্মানজনক অবস্থানে যাবে।

মাহদী আমিন বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান, ব্যয় বৃদ্ধি, বাংলাদেশের অন্যান্য শিল্পের মজুরি, শিল্পের সক্ষমতা এবং বড়, মাঝারি ও ছোট কারখানার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোর সঙ্গেও তুলনা করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড সম্মিলিতভাবে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে।

তিনি বলেন, গতকাল থেকে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের কাছে নতুন মজুরি কাঠামো গ্রহণযোগ্য হয়েছে। অনেকে এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ফলপ্রসূ মজুরি কাঠামো ঘোষণা করায় মজুরি বোর্ডকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

মাহদি আমিনগার্মেন্টশ্রমিকমজুরিসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য