Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুর্নীতির চিত্র ‘অনুসন্ধানী’ সাংবাদিকতায় তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৫
শেয়ার করুন:
দুর্নীতির চিত্র ‘অনুসন্ধানী’ সাংবাদিকতায় তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ওই সময়ের অর্থনৈতিক অনিয়ম ও দুরবস্থার প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে-দাবি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের।

রাজনৈতিক প্রভাবে গড়ে তোলা হয়েছে ব্যাংক ও বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। বীমা খাতের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাব অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে ডিআরইউর গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ আল মাহমুদ বলেন, দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।


আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জার্মান কোম্পানি, তবে দুর্নীতি নিয়ে উদ্বেগ

১৮ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, শুধু ‘বীমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’ এমন শিরোনাম করলেই দায়িত্ব শেষ হয় না। কেন এত বিপুলসংখ্যক দাবি অনিষ্পন্ন রয়েছে, এর জন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করতে হবে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বীমা খাতের এই সংকট শুধু কোনো একটি সরকারের বিষয় নয়, এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। জনগণের করের টাকা দিয়ে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।

‘ঋণ পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণের ঘাড়ে পড়ে’

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিতুমীর বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈদেশিক ঋণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।

ডিআরইউর উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার যে প্রত্যাশা রয়েছে, ডিআরইউ তা ধরে রেখেছে। বিভাজনের ঊর্ধ্বে থেকে সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রশংসনীয়। একইভাবে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ডিআরইউর সঙ্গে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এক বছরের জন্য গ্রুপ বীমা চুক্তি নবায়ন করা হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় পূর্ববর্তী চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের হাতে মৃত্যু দাবি বাবদ তিন লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।

আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন ও কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি।

সাংবাদিকপ্রধানমন্ত্রীঅর্থ উপদেষ্টাপ্রধানমন্ত্রীর উপদেষ্টারাশেদ আল মাহমুদ তিতুমীরঢাকা রিপোর্টার্স ইউনিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’