Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আন্তর্জাতিক স্বীকৃতি

সম্ভাবনা কাজে লাগাতে প্রশাসনে দরকার দক্ষ মেরিনার

  • সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির স্বীকৃত শাখাগুলোর একটি হলো এই একাডেমি
  • আইএমওর হোয়াইট লিস্ট তালিকায়ও রয়েছে মেরিন একাডেমি
  • ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে বিশ্বমানের ISO 9001:2015 সনদ অর্জনও বজায় রেখেছে একাডেমি
  • একাডেমি থেকে পাস করা ক্যাডেটদের গ্রহণযোগ্যতা অত্যন্ত উঁচুমানের যাকে বলা হয় ‘টায়ার-১’
  • ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মেরিটাইম সেফটি এজেন্সির স্বীকৃতি রয়েছে এই একাডেমির
ক্যাপ্টেন আনাম চৌধুরী
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১
সম্ভাবনা কাজে লাগাতে প্রশাসনে দরকার দক্ষ মেরিনার

আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে ‘বিশ্ব সামুদ্রিক দিবস’।

প্রতি বছরের মতো সমান্তরাল অনুষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ২৬-২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO) এ বছর প্রথমবারের মতো একটি দুই বছর মেয়াদি (২০২৬-২৭) একক প্রতিপাদ্য নির্ধারণ করেছে: “নীতিমালা থেকে বাস্তবে রূপায়ণ: সামুদ্রিক উৎকর্ষের চালিকাশক্তি।” বিশ্ব অর্থনীতিতে নৌবাণিজ্য ও সমুদ্রভিত্তিক শিল্পের অপরিসীম অবদানকে স্বীকৃতি দেওয়া এবং একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে উৎসাহিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য।

এই প্রতিপাদ্যের মূল সুর অত্যন্ত স্পষ্ট। কেবল কাগজে-কলমে আইন প্রণয়ন করলেই চলবে না, বরং বাস্তবায়নের ঘাটতি দূর করে নাবিকদের বিশ্বমানের প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব গ্রিন টেকনোলজির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে আমাদের তিনটি প্রধান অগ্রাধিকার নিয়ে কাজ করতে হবে।

১. নিয়মকানুন ও পরিপালন

আন্তর্জাতিক সংস্থা আইএমও-এর সামুদ্রিক নীতিমালা, কনভেনশন ও কোডসমূহকে আমাদের জাতীয় ও স্থানীয় আইনে সঠিকভাবে কার্যকর করতে হবে। আইএমও আইএমএসএএস (IMO IMSAS) অডিট-সংক্রান্ত ঘাটতি কিংবা ত্রুটিকে কোনোভাবেই উপেক্ষা করে ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত হওয়া চলবে না।

আমাদের দেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে নীতি-নির্ধারণী পর্যায়ে যোগ্য মেরিটাইম বিশেষজ্ঞদের অনুপস্থিতির কারণে নৌবাণিজ্যে আমাদের অগ্রযাত্রা ধীরগতির রূপ নিয়েছে। তাই আইএমও কনভেনশনের আলোকে ‘জাস্ট ট্রানজিশন’, ডিজিটালাইজেশন ও ডিকার্বনাইজেশন কর্মের আওতায় নীতিনির্ধারণী লেভেলে মেরিন পেশাজীবীদের নেতৃত্বের সুযোগ তৈরি করা। সেই অনুযায়ী উপযুক্ত অর্গানোগ্রাম ও নিয়োগবিধি প্রণয়ন করা সময়ের দাবি।

২. প্রযুক্তি ও নিরাপত্তা

বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোর অংশ হিসেবে আমাদের শিপিং ইন্ডাস্ট্রিকে দ্রুত পরিবেশবান্ধব প্রযুক্তি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের দিকে নিয়ে যেতে হবে। ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন অন্তত ২০ থেকে ৩০ শতাংশে নামিয়ে আনা এবং ২০৫০ সালের মধ্যে ‘নেট-জিরো’ লক্ষ্য অর্জনে কাজ করা আবশ্যক।

ক্যাপ্টেন আনাম চৌধুরীক্যাপ্টেন আনাম চৌধুরীতাই, যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা প্রদান ছাড়া জটিল প্রযুক্তি ও উদ্বায়ী (Volatile) বিকল্প সামুদ্রিক জ্বালানি ব্যবহার কখনোই নিরাপদ হতে পারে না। দুর্ভাগ্যবশত, বিশ্ব বাণিজ্য কারিগরি দিক থেকে দ্রুত উন্নত হলেও আমাদের প্রশাসনে বিশেষায়িত মেরিন ক্যাডারের ঘাটতি রয়েছে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিপিং প্রশাসনে মেরিন ক্যাডার সৃষ্টি এবং দক্ষ মেরিটাইম পেশাজীবীদের অন্তর্ভুক্তি অপরিহার্য। যে খাতে হাজার হাজার মার্চেন্ট মেরিন কর্মকর্তা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন, সেই খাতের নীতিনির্ধারণী ও একাডেমিক নেতৃত্বে তাদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত।

৩. জনবল ও নাবিকদের কল্যাণ

জনবল ও তাদের কল্যাণের ওপর আমাদের জোর দিতে হবে। মার্চেন্ট মেরিনের পাঠ্যক্রম এবং প্রশিক্ষণসমূহ বিশ্বব্যাপী সুসংগত ও স্বীকৃত, যা একটি সমন্বিত বৈশ্বিক মান নিশ্চিত করে। এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ‘আইএমও’ কর্তৃক তাদের STCW কনভেনশন এবং কোড অনুযায়ী বিভিন্ন মডেল কোর্স, প্রশিক্ষণ, মূল্যায়ন, অডিট এবং সনদের মাধ্যমে বাস্তবায়িত হয়। তাই নাবিকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, সরকারি ও বেসরকারি মেরিন ট্রেনিং ইনস্টিটিউট ও একাডেমিগুলোর মান ধরে রাখতে, উক্ত কনভেনশন ও কোড অনুযায়ী পর্যাপ্ত প্রশিক্ষক নিয়োগ এবং একই সাথে, এই দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের এই পেশায় ধরে রাখতে তাদের বেতন-ভাতাদি ও সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি, বিশ্ব নৌ-সেক্টরের আধুনিকায়ন ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত উৎকর্ষের সাথে প্রশিক্ষকদের সর্বদা আপ-টু-ডেট রাখতে সরকারি বরাদ্দে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

একজন মার্চেন্ট মেরিন কর্মকর্তা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ বিশ্ব জুড়ে পরিচালনা, যান্ত্রিক রক্ষণাবেক্ষণ, কার্গো অপারেশন, বন্দর ব্যবস্থাপনা, আন্তর্জাতিক শিপিং আইন, বাণিজ্য, লজিস্টিকস, চার্টারিং, মেরিন ইন্স্যুরেন্স এবং সামগ্রিকভাবে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। জলে ও স্থলে এই সেক্টরটি সর্বনিম্ন ইনভেস্টমেন্ট করে সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করে!

নাবিকরা সমুদ্রের বুকে ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগ, মহামারী, সাইবার ঝুঁকি, যুদ্ধ, জলদস্যুতা সমূহের মুখোমুখি হয়ে বিশ্ব অর্থনীতিকে সচল রাখছেন। জাতিসংঘের সনদে নাবিকদের ‘কি-ওয়ার্কার’ এবং সামুদ্রিক বাণিজ্যের মেরুদণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, বাস্তব ক্ষেত্রে তারা এখনও বুলিং, বৈষম্য এবং অন্যায্য ‘ক্রিমিনালাইজেশন’ বা অপরাধী সাব্যস্তকরণের শিকার হচ্ছেন। কোনো দুর্ঘটনা ঘটলে মূল অপরাধমূলক উদ্দেশ্য না থাকা সত্ত্বেও নাবিকদের অন্যায়ভাবে আটক ও শাস্তি দেওয়া একটি গুরুতর বৈশ্বিক সমস্যা।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সকল ফ্ল্যাগ স্টেট, আইএমও, আইএলও, IMEC এবং আইটিএফ-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জোর দাবি—নাবিকদের আইনগত অধিকার সুরক্ষা, ন্যায্য কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা পালন করুন।

আসুন, সামুদ্রিক খাতের নীতিসমূহকে কেবল নথিপত্রে সীমাবদ্ধ না রেখে বাস্তব রূপায়ণের মাধ্যমে আমাদের মেরিন খাত, নাবিকদের ও দেশের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত ও উজ্জ্বল করে তুলি।

লেখক : প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

মেরিনারসামুদ্রিক দিবস’চালিকাশক্তিনাবিকশিপিং ইন্ডাস্ট্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: