Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

শিশু নির্যাতন বন্ধে বিচার বিভাগকে সক্রিয় করার তাগিদ খেলাঘরের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৯:৪৯
শিশু নির্যাতন বন্ধে বিচার বিভাগকে সক্রিয় করার তাগিদ খেলাঘরের

ছবি: আগামীর সময়

বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। তাই দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের বিচার বিভাগকে সক্রিয় করার তাগিদে দিয়েছেন শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের সর্ববৃহৎ সংগঠন খেলাঘর।

শুক্রবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে পল্লবীর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

দেশে একমুখি বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা চালুর তাগিদ দিয়ে খেলাঘরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না জানালেন, আমরা শিক্ষায় অন্ধকারের দিকে ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি।

মাখদুমা নার্গিস রত্নার মতে, কন্যা শিশুরা যেমন নানা পাশবিকতার শিকার হচ্ছে, তেমনি মাদ্রাসায় ছেলে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এমন পাশবিকতা মেনে নেওয়া যায় না। সব মিলিয়ে সমাজে অত্যাচারের মুখে আমাদের শিশুরা। তাদের সুরক্ষায় রাষ্ট্রের এগিয়ে আশার পাশাপাশি সমাজ বিল্পব সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই।

মানবিক সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে খেলাঘরের সাধারণ সম্পাদক সম্পাদক প্রণয় সাহার ভাষ্য, বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব।

সমাজ পরিবর্তনের জন্য সাংস্কৃতিক আন্দোলন, বই পড়া, বিতর্ক, সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। এসবকিছুর মধ্য দিয়ে মানবাধিকার সুরক্ষিত করা সম্ভব। রাস্তার শিশু আর অট্টালিকার শিশুর মধ্যে কোনো পার্থক্য নেই, এমন চিন্তা রাষ্ট্রকে করতে হবে, যোগ করেন তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন অমল নাগ, অধ্যক্ষ শরীফ আহমেদ, আলতাব হোসেন, সুনীল সরকার, গোবিন্দ বাগচি প্রমুখ।

এরপর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে খেলাঘরের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু নির্যাতনখেলাঘরপ্রেস ক্লাব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise