কিছু মানুষ আছেন, যাদের সম্পর্কে লিখতে গেলে প্রথমেই একটা অদ্ভুত সমস্যায় পড়তে হয়। প্রায় কিছুই বলেননি তারা নিজের সম্পর্কে। মাহমুদুল হক ঠিক তেমনই একজন মানুষ। সাতটি উপন্যাস, দুটি গল্পগ্রন্থ, একটি কিশোর উপন্যাস— এই নিয়ে তার সমগ্র সাহিত্যসম্ভার। অথচ এই অল্প পরিসরেই তিনি বাংলা গদ্যের এমন এক ধারা তৈরি করেছেন, যেরকম করে তার আগে কেউ লেখেননি। হয়তো তার পরে কেউ ঠিক তেমনভাবে লিখতেও পারবেন না। তার ঘরোয়া নাম ছিল ‘বটু’। বন্ধুরা, কনিষ্ঠরা, আড্ডার সঙ্গীরা তাকে ডাকতেন ‘বটু ভাই’ বলে। এই ডাকটির ভেতর যে মানুষটি...