খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার
অনলাইন ডেস্ক

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম- সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। তার জানাজায় অংশ নিতে তেহরানে যাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই দেশটিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের স্পিকারের।
হাফিজ উদ্দিন আহমদকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, ‘এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’





