ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ কারও সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চায় না, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্কই চায়।’আজ সোমবার সকালে ভোলার সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্পিকার জানিয়েছেন, ভ...