Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর নয়, সম্পর্ক হতে হবে বন্ধুসুলভ : স্পিকার

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫
শেয়ার করুন:
ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর নয়, সম্পর্ক হতে হবে বন্ধুসুলভ : স্পিকার

ভোলার সার্কিট হাউজে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ কারও সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চায় না, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্কই চায়।’

আজ সোমবার সকালে ভোলার সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্পিকার জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখা দরকার। তবে ভারতও যে এখন পর্যন্ত সুসম্পর্ক চায়, তেমন কিছু দেখা যাচ্ছে না। শুধু কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চলছে।

আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ হিসেবে উল্লেখ করেছিলেন মন্তব্য করে স্পিকার বলেছেন, ‘বাংলাদেশ এমন সম্পর্ক চায় না।’

ব্রিকস প্রসঙ্গে স্পিকার জানিয়েছেন, ব্রিকস সম্মেলন শেষ হলেও এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো খোলাখুলিভাবে তাদের নীতি জানায়নি। আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ব্রিকসে যোগ দেওয়ার চিন্তাভাবনা থাকলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এ বিষয়ে তেমন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না।’

তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে এখনো প্রধানমন্ত্রী হিসেবে ভারতে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতের কিছু বিষয় নিয়ে বাংলাদেশেরও আপত্তি রয়েছে।’

বিশেষ করে বিগত সরকারের প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে রাজনীতি করার সুযোগ দিয়েছে উল্লেখ করে স্পিকার বলেছেন, ‘এটিকে সৎ ও প্রতিবেশীসুলভ আচরণ বলে মনে করে না বাংলাদেশ।’

দেশের বর্তমান পরিস্থিতি ও সংস্কার প্রসঙ্গে তিনি জানান, ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের ফলে দেশের প্রতিটি স্তর, বিভাগ ও এলাকায় ধস নেমেছে। হত্যা, গুম, খুন, মানি লন্ডারিং ও দুর্নীতি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

আওয়ামী লীগ সরকারের অবৈধ কর্মকাণ্ড দেশকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে মন্তব্য করে তিনি জানান, এ পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। সাত মাস এ কাজের জন্য খুবই অল্প সময় হলেও সরকার সংস্কারের কাজ শুরু করেছে।

সংস্কারের ক্ষেত্রে আইন-কানুনে পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে স্পিকার মন্তব্য করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে কীভাবে এই সংস্কার করা হবে, সে বিষয়ে এখনো তারা একমত হতে পারেনি।

তিনি আশা প্রকাশ করেন, বিএনপি এবং বিরোধী দলগুলো দ্রুত সমঝোতায় আসবে। এতে দীর্ঘ ১৬-১৭ বছরের বঞ্চনা ও দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেতে পারে।

সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পর সংবিধান সংশোধনের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে মন্তব্য করেন স্পিকার। তার মতে, জনগণ এখনো কাঙ্ক্ষিত ফল পায়নি, কারণ সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে শুরু হয়নি।

আগামী সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দল সংস্কার প্রস্তাব নিয়ে একমত হলে দ্রুত প্রয়োজনীয় আইন পরিবর্তন করে জনগণকে গত ১৬ বছরের দুঃশাসন থেকে মুক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম নবী আলমগীরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চারদিনের সফরে ভোলায় অবস্থান করছিলেন স্পিকার। মতবিনিময় সভা শেষে তিনি ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

স্পিকার হাফিজ উদ্দিনভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কভোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান