Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধী শিশুদের আশার আলো সেলিম রেজা
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দেশকে দুর্নীতিমুক্ত করাই সরকারের মূল লক্ষ্য : স্পিকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৯:৪৪
দেশকে দুর্নীতিমুক্ত করাই সরকারের মূল লক্ষ্য : স্পিকার

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইআরআয়ের প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন- সংগৃহীত

বিরোধী দলসহ গণমানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক ধারা অব‌্যাহত রাখা এবং দেশকে দুর্নীতিমুক্ত করাই বর্তমান বিএনপি সরকারের মূল লক্ষ‌্য বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন‌্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশের আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান স্পিকার। জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে সরকার ও বিরোধী দল আলোচনা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত‌্যে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব‌্যক্ত করেন স্পিকার। আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টরকে তিনি বলেছেন, এরই মধ‌্যে জ্বালানি সংকটসহ জাতীয় ইস‌্যুগুলোতে বিরোধী দল আন্তরিকভাবে সংকট উত্তরণে সহযোগিতা করে যাচ্ছে, যা অত‌্যন্ত আশাব‌্যঞ্জক। বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে সব বিষয়ে আলোচনা করে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন স্পিকার।

বিগত আওয়ামী শাসনামলে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের প্রসঙ্গ তুলে এ অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা কামনা করেন স্পিকার হাফিজ উদ্দিন। শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের শাসনামলের নিপীড়নের উদাহরণ দিতে গিয়ে স্পিকার বললেন, আয়নাঘর, গুম-খুন ও বিরোধী মতের দমন-পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গিয়েছিল।

সাক্ষাতে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস‌্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ‌্যমে সক্ষমতা বৃদ্ধিতে আইআরআইয়ের সহযোগিতার প্রস্তাব দেন জন ফ্লুহার্টি।

নবনির্বাচিত সংসদ সদস‌্যদের ধীরে ধীরে সংসদের কার্যপ্রণালিগুলো আয়ত্তে আনার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বললেন, ‘ইতোমধ‌্যে ইউএনডিপি সংসদ সদস‌্যদের জন‌্য অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে বিশেষজ্ঞগণের মাধ‌্যমে সংসদ সদস‌্যগণের দায়িত্ব ও কর্তব‌্য বিষয়ে হাতে-কলমে ধারণা দিয়েছে।’

সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানের বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের কথা স্পিকারকে জানান জন ফ্লুহার্টি।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কনসালট‌্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিনযুক্তরাষ্ট্র
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৪ কারণে এত লোডশেডিং

    ৪ কারণে এত লোডশেডিং

    ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩১

    দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা

    দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা

    ০৬ আগস্ট ২০২৬, ০০:১৪

    বাংলাদেশ থেকেই কি চীনের নতুন দক্ষিণ এশিয়া করিডোর, নজর বঙ্গোপসাগরে

    বাংলাদেশ থেকেই কি চীনের নতুন দক্ষিণ এশিয়া করিডোর, নজর বঙ্গোপসাগরে

    ০৬ আগস্ট ২০২৬, ০০:১৪

    কেরানীগঞ্জের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

    কেরানীগঞ্জের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

    ০৬ আগস্ট ২০২৬, ০৫:২৮

    শিক্ষার্থীশূন্য আলোচনা সভার ভিডিও ঘিরে বিতর্ক

    শিক্ষার্থীশূন্য আলোচনা সভার ভিডিও ঘিরে বিতর্ক

    ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৭

    প্রতিবন্ধী শিশুদের আশার আলো সেলিম রেজা

    প্রতিবন্ধী শিশুদের আশার আলো সেলিম রেজা

    ০৬ আগস্ট ২০২৬, ০৩:৩৬

    ইনফান্তিনোই থাকছেন ফিফা সভাপতি

    ইনফান্তিনোই থাকছেন ফিফা সভাপতি

    ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫০

    জুলাইয়ের পর নতুন ভয়ও তৈরি হয়েছে

    জুলাইয়ের পর নতুন ভয়ও তৈরি হয়েছে

    ০৬ আগস্ট ২০২৬, ০৫:২২

    এশিয়ায় তরুণ পুলিশের অভাব: বদলাচ্ছে নিরাপত্তার প্রথাগত কৌশল

    এশিয়ায় তরুণ পুলিশের অভাব: বদলাচ্ছে নিরাপত্তার প্রথাগত কৌশল

    ০৬ আগস্ট ২০২৬, ০০:০০

    পোলার্ড-গেইলদের ছাড়িয়ে টি-টোয়েন্টির রানের রাজা বাটলার

    পোলার্ড-গেইলদের ছাড়িয়ে টি-টোয়েন্টির রানের রাজা বাটলার

    ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    গ্যাসসংকটে কোথাও ছুটি কোথাও বন্ধ মেশিন

    গ্যাসসংকটে কোথাও ছুটি কোথাও বন্ধ মেশিন

    ০৬ আগস্ট ২০২৬, ০৫:১৮

    উৎসবের মধ্যে ছিল বিশৃঙ্খলাও

    উৎসবের মধ্যে ছিল বিশৃঙ্খলাও

    ০৬ আগস্ট ২০২৬, ০৫:২১

    আজকের নামাজের সময়সূচি (০৬ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৬ আগস্ট)

    ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩১

    আজকের মুদ্রার বিনিময় হার (০৬ আগস্ট)

    আজকের মুদ্রার বিনিময় হার (০৬ আগস্ট)

    ০৬ আগস্ট ২০২৬, ০৮:২০

    চীনকে রুখতে পলিসিলিকন পণ্যে ১৫ শতাংশ শুল্ক দিচ্ছে যুক্তরাষ্ট্র

    চীনকে রুখতে পলিসিলিকন পণ্যে ১৫ শতাংশ শুল্ক দিচ্ছে যুক্তরাষ্ট্র

    ০৬ আগস্ট ২০২৬, ০৫:০৫

    advertiseadvertise