Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : মীর হেলাল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:০৮
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : মীর হেলাল

সংগৃহীত ছবি

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে জনসম্পদে রূপান্তর এবং প্রথাগত ও অপ্রথাগত উভয় উপায়ে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করা ছাড়া কাঙ্ক্ষিত জাতীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সোমবার (২ মার্চ) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ভবিষ্যতে ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। এ কার্ড প্রণয়নে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না এবং প্রশাসনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের প্রায় চার কোটি কর্মক্ষম মানুষ এখনো অর্থনীতির মূলধারার বাইরে রয়েছে। এ বিশাল জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমানে নারীরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর অধিকার কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তাদের সাংবিধানিক অধিকার। সমাজের প্রতিটি স্তরে নারীদের ত্যাগ ও অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে নারীদের অবৈতনিক শিক্ষা চালু ও পৃথক মন্ত্রণালয় গঠনের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সে সময় নারী উন্নয়নের একটি শক্ত ভিত্তি স্থাপিত হয়েছিল। ব্যক্তিগত জীবনে নিজের সাফল্যের পেছনে মায়ের ত্যাগের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চারজন সংগ্রামী নারীকে তাদের সফলতার জন্য সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ইসলাম মিঞা এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) মো. নাজিমুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নারীমীর হেলালপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের