Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

স্টিয়ারিং কমিটির সভা

সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৭:৩৭
সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

সংগৃহীত ছবি

আগামী সেপ্টেম্বরে দেশব্যাপী শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা আজ সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে একটি করে দল অংশগ্রহণের সুযোগ পাবে।

ড. এহছানুল হক মিলন উল্লেখ করেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। তার ভাষ্য, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং দলগত মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যাতে সমান সুযোগ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি প্রতিযোগিতা আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ধন্যবাদ জানান।

সভায় আরও জানানো হয়, প্রতিযোগিতা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। এসব বিভাগে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হবে।

মাঠ প্রস্তুতি, নিরাপত্তা, প্রচারণা এবং প্রশাসনিক সমন্বয় নিয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন মন্তব্য করেন, দেশ জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সবসময় এমন একটি শিক্ষাব্যবস্থার কথা বলে আসছেন, যেখানে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে সারা বছর দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে।

সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপস্টিয়ারিং কমিটিশিক্ষামন্ত্রী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান

    হরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান

    ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৬

    নতুন শুল্কের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

    নতুন শুল্কের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭

    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    ০৪ আগস্ট ২০২৬, ০০:১০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    ০৪ আগস্ট ২০২৬, ০০:২৬

    ১৪ বছরের শিক্ষার্থীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, পাঠানো হলো কারাগারে

    ১৪ বছরের শিক্ষার্থীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, পাঠানো হলো কারাগারে

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ০৪ আগস্ট ২০২৬, ০১:১৭

    দেশের অর্ধেক হাসপাতাল আগুন ঝুঁকিতে

    দেশের অর্ধেক হাসপাতাল আগুন ঝুঁকিতে

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৭

    ঢাবিতে নতুন ‘উইচ-হান্টিং’ ও ক্ষমতার রাজনীতি

    ঢাবিতে নতুন ‘উইচ-হান্টিং’ ও ক্ষমতার রাজনীতি

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫

    ফুঁসছে আজাদ-কাশ্মীর

    ফুঁসছে আজাদ-কাশ্মীর

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৬

    জামিনে ফিরে ফের

    জামিনে ফিরে ফের

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    আজকের নামাজের সময়সূচি (০৪ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৪ আগস্ট)

    ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩১

    মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ আগস্ট ২০২৬, ০৭:৪০

    ১৩ অঞ্চলে ঝড়, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    ১৩ অঞ্চলে ঝড়, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৩

    এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া

    এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৭

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    ০৪ আগস্ট ২০২৬, ০১:২৯

    advertiseadvertise