Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধে আইনি কাঠামো আরো শক্তিশালী করার সুপারিশ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২০:৪৯
বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধে আইনি কাঠামো আরো শক্তিশালী করার সুপারিশ

বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতামূলক এমন নানা কর্মসূচি পালিত হচ্ছে দেশে। ফাইল ছবি

বাল্যবিবাহ বন্ধে আইন আছে বাংলাদেশে, তারপরও দক্ষিণ এশিয়ায় এমন বিয়ের হার সবচেয়ে বেশি এই দেশেই। এমন পরিসংখ্যান তুলে ধরে বাল্যবিবাহ বন্ধে আইনি কাঠামো আরো শক্তিশালী করার সুপারিশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

২০১৭ সালে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়নের পর পরিস্থিতি মূল্যায়ন করে এক প্রতিবেদনে এই সুপািরশ করেছে জাতিসংঘ সংস্থা দুটি। গত ১১ অক্টোবর ইউএনএপিএ বাংলাদেশের ওয়েবসাইটে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ইউএনএপিএ ও ইউনিসেফ বলছে, বাংলাদেশে ১৮ বছরের আগে বিয়ে হওয়া মেয়েদের অনুপাত ২০১৯ সালের ৫১ দশমিক ৪ শতাংশ থেকে ২০২৫ সালে ৪৭ দশমিক ২ শতাংশে নেমে এলেও তা এখনো দক্ষিণ এশিয়া ব্যাপকতা এ দেশেই সবচেয়ে বেশি।

প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে, বাংলাদেশে বাল্যবিবাহের শিকার নারীর সংখ্যা আনুমানিক ৪ কোটি ১৬ লাখ। এর মধ্যে ২ কোটি ২৩ লাখ মেয়ের বিয়ে হয়েছে ১৫ বছর বয়স হওয়ার আগেই।

বাল্যবিবাহের কুফল তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এতে মেয়েদের শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে, কর্মসংস্থানের সুযোগ সীমিত করে এবং অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ায়। এর নেতিবাচক প্রভাব পড়ে তাদের স্বাস্থ্য, সুস্থতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর।

বাংলাদেশে অঞ্চল ও আর্থসামাজিক শ্রেণিভেদে বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রগতির চিত্রে অসমতা রয়েছে বলে জাতিসংঘ সংস্থা দুটির পর্যবেক্ষণ। তারা বলছে, গ্রামীণ এলাকার মেয়ে, দরিদ্র পরিবারের মেয়ে এবং যাদের শিক্ষার সুযোগ সীমিত, তাদের বাল্যবিবাহের ঝুঁকি বেশি।

২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়নের পর ২০১৮ সালের এ-সংক্রান্ত বিধিমালা প্রণয়ন, জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম এবং জাতীয় হেল্পলাইন চালুর প্রশংসা করেছে ইউএনএফপিএ ও ইউনিসেফ।

তারপরও আইনের বিভিন্ন অসঙ্গতি, বাল্যবিবাহ বাতিলের পর্যাপ্ত বিধানের অভাব এবং আইন বাস্তবায়নে বিদ্যমান নানা চ্যালেঞ্জ এর কার্যকারিতা সীমিত করছে বলে ইউএনপিএর পর্যবেক্ষণ।

তাই সংস্থাটির সুপারিশ, মেয়েদের অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ বন্ধে অগ্রগতি ত্বরান্বিত করতে আইনি কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন এবং ধারাবাহিক, কার্যকর ও স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

বাল্যবিবাহইউনিসেফইউএনএফপিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর