Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি বিমানের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২২:৩৬
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি বিমানের

ছবি: আগামীর সময়

নতুন ১০ উড়োজাহাজ কিনতে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনা হবে। দূরপাল্লা, মধ্যমপাল্লা ও আঞ্চলিক রুট সম্প্রসারণে এসব উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষে প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান রুমী এ হোসেন এবং এয়ারবাসের পক্ষে ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জুর্গেন ওয়েস্টারমাইয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউকে, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে অন্যতম সেরা পরিবহন প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি এয়ারবাসের কাছে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের অনুরোধ জানান।

বিমানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন এয়ারবাস বহরকে শক্তিশালী করবে। তবে শুধু উড়োজাহাজ দিয়ে একটি এয়ারলাইনসকে দুর্দান্ত করা সম্ভব নয়। সেটি করতে হবে কর্মকর্তা-কর্মচারীদেরই।

তিনি উল্লেখ করেন, বিমানের ভবিষ্যৎ নির্ভর করবে কর্মীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও নিষ্ঠার ওপর। তাদের দেওয়া প্রতিটি সেবা, পরিচালিত প্রতিটি ফ্লাইট এবং নেওয়া প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের এভিয়েশন খাতের প্রয়োজন বিবেচনা করেই সরকার এ চুক্তিতে স্বাক্ষর করেছে। বাংলাদেশ শুধু উড়োজাহাজ কেনার জন্য উড়োজাহাজ কেনে না। প্রয়োজনের ভিত্তিতেই কেনে।

তার ভাষ্য, যেখানে প্রয়োজনের ভিত্তিতে যৌক্তিক ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস কেস থাকবে, সেখানে এয়ারবাসের পাশাপাশি বোয়িংয়ের সঙ্গেও কাজ করবে সরকার। অর্থনৈতিক খাতের যেকোনো ক্ষেত্রে প্রয়োজন হলে সিদ্ধান্ত নিতে সরকার দ্বিধা করবে না।

বিমানের সিইও কাইজার সোহেল আহমেদ বলেছেন, বিমানের ইতিহাসে এ চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো এয়ারবাসের কাছ থেকে একসঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মাধ্যমে বিমানের বহরে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।

তিনি বলেন, নতুন উড়োজাহাজগুলো আধুনিক প্রযুক্তি ও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার সুবিধা দেবে। এ৩৫০-৯০০ উড়োজাহাজ উন্নত যাত্রীসুবিধা, কম জ্বালানি খরচ ও কম নিঃসরণ নিয়ে দীর্ঘপাল্লার রুটে ব্যবহৃত হবে। আর এ৩২১নিও বিমানের আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি নতুন বাজারে প্রবেশের সক্ষমতা বাড়াবে।

জুর্গেন ওয়েস্টারমাইয়ার বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার যে লক্ষ্য, তা অর্জনে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা উন্মোচন এবং এ লক্ষ্য অর্জনে অংশীদার হিসেবে এয়ারবাসকে বেছে নেওয়ায় বাংলাদেশ সরকার ও বিমানের নেতৃত্বের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিমানের বহর পরিবর্তনের ফলে পরিচালন ও আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা আসবে। এয়ারবাসের সর্বশেষ প্রজন্মের প্রযুক্তি জ্বালানি খরচ কমানোর পাশাপাশি পরিচালনাগত নির্ভরযোগ্যতা বাড়াবে এবং বহরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে।

এ চুক্তির মাধ্যমে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ নিয়ে মিশ্র বহরে পরিণত হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য আরেকটি চুক্তি স্বাক্ষর করা হয়।

বোয়িংয়ের সঙ্গে এসব চুক্তির পর ইউরোপীয় অংশীদারদের পক্ষ থেকেও চাপ তৈরি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হয়।

সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, এসব চুক্তির ক্ষেত্রে বিমান অনেকটাই বাধ্য হয়ে এগিয়েছে। তাদের মতে, ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহর ৫৪টিতে দাঁড়াবে। তবে এত বড় বহর পরিচালনার সক্ষমতা, নতুন উড়োজাহাজগুলো কোন রুটে পরিচালনা করা হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার প্যাকেজের চূড়ান্ত বাণিজ্যিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উড়োজাহাজের দাম নির্ভর করে কেবিন বিন্যাস, ইঞ্জিন নির্বাচন, খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ প্যাকেজ, অর্থায়ন ব্যবস্থা এবং অন্যান্য বাণিজ্যিক শর্তের ওপর।

বিমানচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু