Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সহযোগীদের খবর

দিল্লির আরবান ভিলেজগুলো কেন অগ্নিকাণ্ডে মরণফাঁদ

বিবিসি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৭:১১
দিল্লির আরবান ভিলেজগুলো কেন অগ্নিকাণ্ডে মরণফাঁদ

৩ জুন আগুন লাগে দিল্লির মালভিয়া নগরের এই ভবনটিতে- হিন্দুস্তান টাইমস

ভারতের রাজধানী দিল্লির অন্যতম নামকরা চিকিৎসাকেন্দ্র ‘ম্যাক্স হসপিটালের’ অদূরে দক্ষিণ দিল্লির সাকেত অঞ্চলের মালভিয়া নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটা এই দুর্ঘটনার পর দিল্লির অভ্যন্তরে অনিয়ন্ত্রিতভাবে গজিয়ে ওঠা ‘আরবান ভিলেজ’ বা শহুরে গ্রামগুলোর আবাসন নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছে। এ ছাড়া আরও ছয়জন বাংলাদেশি গুরুতর দগ্ধ বা আহত অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে এখনো তিন বাংলাদেশি নিখোঁজ।

চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় দুই থেকে তিনশ বাংলাদেশি এই ম্যাক্স হাসপাতালে আসেন। কম খরচে থাকার জন্য তারা সাধারণত সংলগ্ন এই হজ রানি বা মালভিয়া নগর অঞ্চলের তুলনামূলক সস্তার আবাসিক হোটেলগুলোয় অবস্থান করেন।

ম্যাক্স হাসপাতালে চিকিৎসা করতে আসা বিভিন্ন বিদেশি রোগী ও রোগীর পরিবারের সদস্যরা সাধারণত এই অঞ্চলের সস্তা হোটেলগুলোতে এসে ওঠেন ও রাত্রিযাপন করেন- হিন্দুস্তান টাইমসদিল্লি পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়। যেখানে প্রথম আগুন লাগে সেখানে বেশ কয়েকটি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল এবং তার মধ্যে একটি সিলিন্ডারে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণ ঘটায় আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। এই ঘটনায় ব্যাপক অনিয়ম ও গাফিলতির প্রমাণ পেয়ে দিল্লি পুলিশ বুধবার রাতেই হোটেলের মালিক লবকেশ বাজাজকে গ্রেপ্তার করেছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা তদন্তে জানতে পেরেছেন, ওই ভবনটিতে মাত্র ছয়টি ঘর পরিচালনার আইনি অনুমতি থাকলেও মালিকপক্ষ সম্পূর্ণ অবৈধভাবে সেখানে ২৬টি ঘর তৈরি করে ব্যবসা চালাচ্ছিল। এ বিষয়ে দিল্লি পুলিশের এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, বাজাজকে এই চরম অনিয়মের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অত্যন্ত উদাসীনভাবে উত্তর দেন, ‘দিল্লিতে তো সবই চলে।’

দিল্লির চিফ ফায়ার অফিসার অভিলাষ মালিক উদ্ধারকাজের ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিয়ে জানান, হোটেল কর্তৃপক্ষ ফায়ার ডিপার্টমেন্ট থেকে কোনো প্রকার অগ্নি নিরাপত্তা ছাড়পত্র বা এনওসি সংগ্রহ করেনি। এমনকি পর্যটন বিভাগ থেকে শুধু ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ লাইসেন্স নিয়ে তারা এই বহুতল ভবনটি চালাচ্ছিল। ভবনটির গঠনগত ত্রুটির কথা তুলে ধরে তিনি বলেছেন, ভবনটিতে একটি বেসমেন্ট, একটি গ্রাউন্ড ফ্লোর এবং তার ওপরে পাঁচটি তলা রয়েছে। ভবনটির কাঠামোর কারণে আগুন নেভানো এবং লোকজনকে উদ্ধার করা অত্যন্ত কঠিন ছিল। ভেতরের জানালাগুলো স্থায়ীভাবে সিল করা ছিল এবং কোনো বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না।
ঘিঞ্জি অঞ্চলে অবস্থিত ছিল এই ভবনটি- আনাদুলুএই ধরনের ভবনগুলো খাদের মতো কাজ করে। আগুন লাগার কয়েক সেকেন্ডের মধ্যেই ভবনটি তীব্র তাপ ও বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়, যার ফলে ভেতরে থাকা মানুষদের পালানোর প্রায় কোনো সুযোগই ছিল না।’ গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, সকাল পৌনে এগারোটার পরও ভবন থেকে ধোঁয়াচ্ছন্ন অবস্থায় মানুষকে উদ্ধার করা হচ্ছে। কয়েকজন নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে ওপর থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

দিল্লির মুনিরকা, শাহপুর জাট, হজ রানি কিংবা খিড়কি এক্সটেনশনের মতো ‘আরবান ভিলেজ’ বা পুরনো গ্রামগুলো মূলত শহর সম্প্রসারণের ফলে ঘিঞ্জি বসতি, সরু রাস্তা ও গাদাগাদি করা বহুতল ভবনে রূপ নিয়েছে। যেখানে আগুন নেভানো বা উদ্ধারকাজ চালানো দমকলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। হজ রানি অঞ্চলের বহু রাস্তা এতটাই সরু যে সেখানে তিনজন মানুষও পাশাপাশি চলতে পারেন না। অথচ তার দুপাশে বহুতল ইমারত গড়ে তোলা হয়েছে।
ঘটনাস্থলে তদন্তকারী টিম- হিন্দুস্তান টাইমসনিজের পরিবারের চিকিৎসার জন্য এসে পাশের একটি হোটেলে অবস্থান করা মার্কিন নাগরিক মাইকেল তার নিখোঁজ আফ্রিকান-আমেরিকান বন্ধুদের কথা উল্লেখ করে আক্ষেপের সঙ্গে বললেন, ‘ভবনটি আগুনে পুড়ছিল এবং আমি অনেককে ওপর থেকে লাফাতে দেখেছি। সেখানে ঢোকা ও বেরোনোর মাত্র একটি পথ ছিল। বের হওয়ার অন্য কোনো উপায় ছিল না। আমি বিশ্বাস করি, এত বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির সবচেয়ে বড় কারণ হলো ঢোকা ও বেরোনোর একটিমাত্র পথ।’

ঘটনার পর স্থানীয় মানুষই প্রথম উদ্ধারকাজে এগিয়ে এসেছিলেন। ম্যাক্স হাসপাতালের নিরাপত্তাকর্মী ওয়াসিম রাজা তার বন্ধুদের নিয়ে উদ্ধারকাজের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে জানান, হোটেলের প্রধান ফটকটি বাইরে থেকে তালা দেওয়া ছিল, যা লোহার কাটার দিয়ে কাটতে হয়েছিল এবং বেরোনোর পথ বন্ধ থাকায় আটকে পড়া মানুষের কাছে পৌঁছাতে তাদের চরম বেগ পেতে হয়েছে।

দিল্লিআরবান ভিলেজআগুনমৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলায় উন্নতি দৃশ্যমান

    স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলায় উন্নতি দৃশ্যমান

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৪১

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ১৭ আগস্ট ২০২৬, ১৭:২৪

    মার্জিন ঋণে জীবন বীমায় পিবি ৩, অন্যান্য শেয়ারে পিই ৪০

    মার্জিন ঋণে জীবন বীমায় পিবি ৩, অন্যান্য শেয়ারে পিই ৪০

    ১৭ আগস্ট ২০২৬, ১৫:২৭

    advertiseadvertise