বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় সহযোগীদের খবর

মমতা পদত্যাগ না করলে কী ঘটবে?

বিবিসি বাংলাপ্রকাশ: ০৬ মে ২০২৬, ১৬:০১
মমতা পদত্যাগ না করলে কী ঘটবে?

মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি নির্বাচনে হারেননি এবং পদত্যাগও করবেন না। তবে পরাজয়ের পরেও কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে ভারতের সংবিধান অনুযায়ী কী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে?

৬ মে, বুধবার নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ শেষ হচ্ছে। আইন অনুযায়ী আজকের পরে মমতা যেমন মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, তেমনই তার বিদায়ী মন্ত্রিসভাও কার্যকর থাকবে না। কিন্তু নির্বাচনে পরাজয়ের পরে এখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি মমতা। বরং ঘোষণা করেছেন— তিনি পদত্যাগ করবেন না।

তিনি বিজেপির বিরুদ্ধে অসৎ উপায়ে নির্বাচনে জেতার অভিযোগ তুলেছেন।

পদত্যাগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কেন পদত্যাগ করব? আমরা হারিনি, তাই পদত্যাগ করবও না। পরাজয়ের প্রমাণ থাকলে আমরা পদত্যাগ করতাম। কেউ আমাকে পদত্যাগ করতে বাধ্য করলেও আমি করব না। আমি বলতে চাই যে আমরা নির্বাচনে হারিনি।’

বিজেপি বলেছে, সাংবিধানিক প্রক্রিয়ায় বিশ্বাসী করেন এমন কেউ এই মন্তব্য করতে পারেন না।

মুখ্যমন্ত্রীকে সংবিধান অনুযায়ী কি বরখাস্ত করা যায়?

ভারতের সংবিধানের ১৬৪ অনুচ্ছেদে রাজ্য মন্ত্রী পরিষদ গঠন এবং এই বিষয়ে রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রতিটি নির্বাচনের পর, রাজ্যপাল বিধানসভায় কোন দলের কতজন বিধায়ক আছেন, সেই সংখ্যার মূল্যায়ন করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলকে মন্ত্রিসভা গঠনের জন্য আমন্ত্রণ জানান। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

০৬ মে ২০২৬


যদি কোনো মন্ত্রী সেই সভার সদস্য না হন, তবে তাকে ছয় মাসের মধ্যে নির্বাচনে জিতে বিধায়ক হতে হবে। এই নিয়ম মুখ্যমন্ত্রী পদের জন্য যেমন, একই আইন অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রেও সমান।

মমতা যখন ২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেবার তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেও তাকে ছয় মাসের মধ্যে ভোটে জিতে বিধানসভার সদস্য হতে হয়েছিল।

আবার ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন, তবুও মমতাই সেবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে কলকাতার ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে জিতে তিনি আবারও বিধানসভার সদস্য হন।

যদি ছয় মাসের মধ্যে কেউ বিধানসভার সদস্য না হতে পারেন, তাহলে সেই মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদ হারান। সংবিধানের ১৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ‘রাজ্যপালের ইচ্ছা সাপেক্ষে’ পদে অধিষ্ঠিত থাকেন।

রাজ্যপালের ইচ্ছা বলতে কী বোঝায়?

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের ড. সুধীর কে. সুতার বলেছেন, ‘রাজ্যপালের ইচ্ছা’ আসলে নির্ধারিত হয় সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা একজন নেতার ওপর অর্পিত আস্থার মাধ্যমে। প্রতিটি নির্বাচনের পর, রাজ্যপাল বিধানসভায় দলের সংখ্যা মূল্যায়ন করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।

‘যদি বর্তমান মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তবে রাজ্যপাল তার ক্ষমতা প্রয়োগ করে সেই মুখ্যমন্ত্রীসহ মন্ত্রী পরিষদকে বরখাস্ত করতে পারেন,’ বলছিলেন কে. সুতার।

এছাড়াও, ভারতীয় সংবিধানের ১৭২ নং অনুচ্ছেদে রাজ্য বিধানসভাগুলোর (বিধানসভা এবং বিধান পরিষদ) মেয়াদকাল নিয়ে আলোচনা করা হয়েছে।

এই অনুচ্ছেদ অনুসারে, বিধানসভার মেয়াদ তার প্রথম অধিবেশনের তারিখ থেকে পাঁচ বছর। পাঁচ বছর পূর্ণ হলে এটি আপনা থেকেই বিলুপ্ত হয়ে যাবে।

অনুচ্ছেদ ১৭২-এ বলা হয়েছে, ‘প্রতিটি রাজ্যের বিধানসভা, যদি তার আগে ভেঙে না দেওয়া হয়, তবে তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ থেকে পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে এবং উক্ত পাঁচ বছরের মেয়াদ শেষ হলে বিধানসভাটি ভেঙে যাবে।’

নিয়ম অনুযায়ী, আজ ৬ মে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদের শেষ দিন।


আজ পর্যন্তই মেয়াদ মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লির বিধি সেন্টার ফর লিগ্যাল পলিসির সাংবিধানিক আইন কেন্দ্রের প্রধান স্বপ্নিল ত্রিপাঠি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এটি একটি প্রতিষ্ঠিত সাংবিধানিক প্রথা যে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের জন্য তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকেন।’

স্বপ্নিল ত্রিপাঠি ব্যাখ্যা করেন, ‘যদি এই প্রথা অনুসরণ না করা হয়, তাহলে আইনি স্থিতিতে কোনো পরিবর্তন আসে না। রাজ্যপাল তার ইচ্ছা প্রত্যাহার করে নতুন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা নেতাকে আমন্ত্রণ জানাতে পারেন। সুতরাং, পদত্যাগ করতে অস্বীকার করাটা আইনের চেয়ে রাজনীতিরই বেশি বিষয়।’

তার কথায়, ‘সংবিধান অনুযায়ী, যে মুখ্যমন্ত্রীর আর সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন নেই, তিনি পদে থাকতে পারেন না।’

সাংবিধানিক আইন বিশেষজ্ঞ এবং লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচারিয়া ইন্ডিয়া টুডেকে বলেছেন যে, বর্তমানে আইনে এমন কিছুই নেই যা মমতাকে পদে থাকার অনুমতি দেবে।

তিনি বলেন, ‘তিনি পদত্যাগ না করলেও কিছু যায় আসে না। পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে পদে থাকতে বলতে পারেন। কিন্তু সাংবিধানিক বিধান অনুযায়ী, কোনো সরকার পাঁচ বছরের বেশি টিকতে পারে না।’

আচারিয়া বলেন, মমতা আজ পদত্যাগ করলেও নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে পদে থাকতে বলবেন।

তার কথায়, ‘কার্যত, তার পদত্যাগ করার প্রয়োজন নেই। ভারতের সংবিধান অনুযায়ী, তিনি কেবল বর্তমান বিধানসভার মেয়াদের জন্যই মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। সেই তারিখের পর, তাকে আইন অনুযায়ী নিজে থেকেই মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করা হবে।’

২০১৪ সালে অবৈধ সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জে. জয়ললিতা
‘আমরা হারিনি’

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন মমতা। তিনি নির্বাচন কমিশনকেই মূল খলনায়ক বলে অভিযোগ করেছেন। মমতা অভিযোগ করেছেন, ‘১০০-র বেশি আসন লুট করেছে। ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকত না। ভোটে হার-জিত তো থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।’

মমতা জানিয়েছেন, ‘দলের সদস্যদের সঙ্গে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করা হবে। আমি বিজেপির অত্যাচার আর সহ্য করব না। আমি রাস্তায় ফিরব।’

আরও পড়ুন

ভয়ে রূপপুরের আশপাশের মানুষ

০৬ মে ২০২৬


এদিকে, মমতা পদত্যাগ না করার বক্তব্যের পরে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘তিনি যা বলছেন, তাতে নিজেকেই বোকা বানাচ্ছেন।’

মমতার বাসভবনে সাংবাদিক সম্মেলনের বিষয়ে তিনি বলেন, ‘তিনি কিছুদিনের জন্য আলোচনায় থাকতে চান, তাই এমন কথা বলছেন। ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাসী কোনো দলই এমন হাস্যকর বক্তব্যের জবাব দিতে পারে না।’

অতীতে কি এমন ঘটনা ঘটেছে?

নির্বাচনী পরাজয়ের পরে ইস্তফা দিতে অস্বীকার ভারতের ইতিহাসে নজিরবিহীন। তবে একাধিক রাজ্যে বহু মুখ্যমন্ত্রীই বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন।

২০২৪ সালে আবগরি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে যাওয়ার পরে ইস্তফা দিতে অস্বীকার করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য ছিল, সংবিধান অনুযায়ী জেল থেকে সরকার চালানোয় কোনও বাধা নেই।

২০১৪ সালে অবৈধ সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জে. জয়ললিতা।

এরপরেও তিনি ইস্তফা দিতে অস্বীকার করেন। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ায় আইন অনুযায়ী তাকে পদ থেকে বরখাস্ত করা হয়। এর পরে দলে তার নিকট বলে পরিচিত ও. পন্নিরসেলভম মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন

‘যুবরাজ’ থেকে কি ‘যোদ্ধা’ হতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

০৫ মে ২০২৬


১৯৯৬ সালে ৯৪০ কোটি ভারতীয় টাকার গো-খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ ইয়াদভ।

এরপরে বিহারের তার ওপর ইস্তফা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। লালু প্রসাদ ইয়াদভ প্রথমে ইস্তফা দিতে অস্বীকার করলেও পরে পদত্যাগ করে তার স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে সরকারের ওপর তার নিয়ন্ত্রণ বজায় রাখেন।

    শেয়ার করুন:
    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    ০৬ মে ২০২৬, ০০:১২

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    ০৬ মে ২০২৬, ০০:১৭

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ০৬ মে ২০২৬, ০৮:৩৬

    পাঠকশূন্য লাইব্রেরি

    পাঠকশূন্য লাইব্রেরি

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    ০৫ মে ২০২৬, ২৩:৪১

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ০৫ মে ২০২৬, ১৭:৩৮

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    ০৫ মে ২০২৬, ১৫:৪৫

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    ০৫ মে ২০২৬, ২৩:৪৯

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    ০৬ মে ২০২৬, ০০:২১

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    ০৬ মে ২০২৬, ০৯:৫৩

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৩২

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    ০৫ মে ২০২৬, ২৩:১৪

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ০৬ মে ২০২৬, ০০:৩৯

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    ০৬ মে ২০২৬, ০০:০৯

    advertiseadvertise

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN