Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০০:০৯
নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

ছবি: আগামীর সময়

উজানের ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার সাত হেক্টর জমির বোরো ধান পুরোপুরি তলিয়ে গেছে। এছাড়া জেলার বিভিন্ন বিল ও নদী তীরবর্তী নিচু এলাকার আরও অন্তত ৩০ হাজার হেক্টর জমির পাকা ধান নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন চাষিরা।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকালের মধ্যেই পোরশার নিতপুর এলাকায় পুনর্ভবা নদী ও জবই বিলের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পাঁচ হেক্টর জমি সম্পূর্ণ এবং ৩০ হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। এমন পরিস্থিতিতে ফসল রক্ষায় আত্রাইসহ বিভিন্ন উপজেলায় নাওয়া-খাওয়া ছেড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ চালাচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৮০ শতাংশ ধান পাকলেই তা দ্রুত কেটে ঘরে তুলতে হবে।

স্থানীয় চাষি আউয়াল হোসেন জানান, নীতপুর এলাকার বিলে অন্তত ১০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। চোখের সামনে কষ্টের ফসল তলিয়ে যেতে দেখে কৃষকরা দিশেহারা হয়ে কোমর সমান পানিতে নেমে আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন। অনেকে আবার ফসল পুরোপুরি হারানোর শঙ্কায় বাড়তি মজুরি দিয়ে দ্রুত ধান ঘরে তুলছেন।

নিতপুর বাঙাল পাড়ার বেলাল হোসেন আক্ষেপ করে বললেন, সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুরুতে পুনর্ভবা নদীতে পানি আসে, যার আগেই ধান কাটা শেষ হয়। কিন্তু এবার বৈশাখের শুরুতেই আগাম পানি চলে আসায় ঋণ নিয়ে চাষ করা কৃষকরা সব হারানোর ঝুঁকিতে পড়েছেন।

এদিকে আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় মান্দা, রাণীনগর ও সদর উপজেলার নিচু মাঠগুলোতেও পানি ঢুকতে শুরু করেছে। বিশেষ করে রক্তদহ বিলের পানি বাড়ায় জামগ্রাম খাল দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনাইডাঙ্গা এলাকায় মাইকিং করে কৃষকরা দলবদ্ধভাবে কাঠ, বাঁশ ও বালুর বস্তা দিয়ে খালের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। কৃষক মজিবুল হক বলেন, মাঠ ভরা সোনালি ধান বাঁচাতে তারা দিনরাত বাঁধ রক্ষার কাজ করে যাচ্ছেন।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিত তালুকদারের ভাষ্য, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের ওপর ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পানি প্রবেশ রোধে সবগুলো স্লুইসগেট বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় প্রায় দুই লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে যার মধ্যে প্রায় ১৫ শতাংশ ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। জেলার ৩০ হাজার হেক্টরের বেশি জমি নিচু এলাকায় অবস্থিত হওয়ায় এসব জমির ধান আগেভাগে কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধান কাটা ও সরকারি সংগ্রহের বিষয়ে জেলা সার বীজ মনিটরিং কমিটি ও শস্য ক্রয় কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। কৃষকরা যাতে নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে পারেন সে লক্ষে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সার্বক্ষণিক নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise