বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় সারা দেশ

চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিপ্রকাশ: ০৫ মে ২০২৬, ২৩:১৪
চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে টানা চার দিন পড়ে থাকলেও শেষ বিদায় জানাতে আসেননি খোকন মিয়ার (৫০) কোনো স্বজন। স্ত্রী ও দুই সন্তান থাকার পরও কারও শেষ স্পর্শ জোটেনি তার কপালে। এমনকি শেষ পর্যন্ত আসার আশ্বাস দিয়েও আসেননি ছোট ছেলে রানা; বরং ফোনে জানিয়ে দেন যেন অপেক্ষা না করে মরদেহ দাফন করে দেওয়া হয়। অবশেষে মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে 'বেওয়ারিশ' হিসেবে তাকে মেড্ডা সার গুদামের পেছনে দাফন করা হয়েছে।

৩৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ৩০ এপ্রিল রাতে হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকন মিয়া। গত ২৪ মার্চ গুরুতর সংক্রমণ বা সেলুলাইটিস নিয়ে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি অস্পষ্ট কণ্ঠে নিজের নাম, বাবার নাম এবং কুমিল্লার একটি ঠিকানা বলেছিলেন। সেই তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র ও প্রতিবন্ধী ভাতা কার্ডের মাধ্যমে তার পরিবারের সন্ধান পাওয়া যায়। তবে যোগাযোগ করা হলে স্ত্রী নিলুফা আক্তার ও দুই ছেলে খোকন মিয়ার চিকিৎসার দায়িত্ব নিতে সরাসরি অস্বীকৃতি জানান এবং মৃত্যুর আগেই তারা জানিয়ে দিয়েছিলেন যে তার মরদেহ গ্রহণ করবেন না।

পারিবারিক সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ বছর ধরে খোকন মিয়ার সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ ছিল না। ১ মে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উদ্যোগে কুমিল্লার দেবিদ্বার থানায় বেতার বার্তা পাঠানো হলে পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বললেন, পরিবারের সদস্যরা স্পষ্টভাবে জানিয়েছেন যে খোকন মিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিচ্ছেদ থাকায় তারা মরদেহ গ্রহণে অপারগ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ গ্রহণের সুযোগ দেওয়া হলেও তারা কোনো আগ্রহ দেখাননি।

মানবিক দিক বিবেচনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর খোকন মিয়ার ছেলেকে বুঝিয়ে অন্তত একবার আসার অনুরোধ জানিয়েছিল। সংগঠনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে দাফনের যাবতীয় খরচ বহনের আশ্বাস দেওয়া হলেও কেউ সাড়া দেননি।

বাতিঘরের প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিনের ভাষ্য, ‘মানবিক দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যেন পরিবারের কেউ এসে তাকে শেষ বিদায় জানায়। কিন্তু শেষ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি, যা অত্যন্ত হৃদয়বিদারক। স্ত্রী ও সন্তান থাকার পরও একবুক অবহেলা আর নিঃসঙ্গতা নিয়েই দুনিয়া থেকে বিদায় নিলেন খোকন মিয়া।’

    শেয়ার করুন:
    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    ০৬ মে ২০২৬, ০০:১২

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    ০৬ মে ২০২৬, ০০:১৭

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ০৬ মে ২০২৬, ০৮:৩৬

    পাঠকশূন্য লাইব্রেরি

    পাঠকশূন্য লাইব্রেরি

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    ০৫ মে ২০২৬, ২৩:৪১

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ০৫ মে ২০২৬, ১৭:৩৮

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    ০৫ মে ২০২৬, ১৫:৪৫

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    ০৫ মে ২০২৬, ২৩:৪৯

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    ০৬ মে ২০২৬, ০০:২১

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    ০৬ মে ২০২৬, ০৯:৫৩

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৩২

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    ০৫ মে ২০২৬, ২৩:১৪

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ০৬ মে ২০২৬, ০০:৩৯

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    ০৬ মে ২০২৬, ০০:০৯

    advertiseadvertise

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN