বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজার

ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

কক্সবাজার প্রতিনিধিপ্রকাশ: ০৬ মে ২০২৬, ০০:৩৯
ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

ছবি: আগামীর সময়

কক্সবাজারের বাঁকখালী নদীর পানি ছয় ধাপে পরিশোধন করে পৌর এলাকায় পরীক্ষামূলক সরবরাহ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মঙ্গলবার সকালে ঝিলংজা ইউনিয়নে নির্মিত অত্যাধুনিক পানি শোধনাগারটি থেকে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দীর্ঘদিনের তীব্র পানি সংকট নিরসনে গৃহীত এই প্রকল্পের ফলে পৌরসভার প্রায় ৫ লাখ বাসিন্দার কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে। সরবরাহ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রকল্প পরিচালক গোলাম মোক্তাদির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নসরুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জুন মাসের মধ্যে পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিগত কয়েক বছর ধরে কক্সবাজার পৌর এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপে পানি পাওয়া যাচ্ছিল না। যা পাওয়া যেত, তা-ও ছিল মাত্রাতিরিক্ত লবণাক্ত। এই সংকটের কারণে গৃহিণী সাদিয়া আক্তার মিলিকে প্রতিদিন আধা কিলোমিটার দূরের মসজিদ থেকে পানি সংগ্রহ করতে হতো।

নিজের ঘরে বিশুদ্ধ পানির সরবরাহ পেয়ে উচ্ছ্বসিত এই গৃহিণী বললেন, যৌথ পরিবারের ২৫ সদস্যের পানির চাহিদা মেটাতে যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো, এই সংযোগের ফলে তা দূর হবে এবং জীবনে স্বস্তি ফিরবে।

একই সুর কর্মজীবী নারী সালমা আক্তারেরও, গত পাঁচ বছরের পানি সংকটে তাদের জীবন বিষিয়ে উঠেছিল, এখন সেই কষ্ট থেকে মুক্তি মিলবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পানির মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পাঁচটি ওয়াটার ট্যাংকে পানি মজুদ শুরু হয়েছে।

কক্সবাজার পৌরসভার উপসহকারী প্রকৌশলী (পানি সরবরাহ শাখা) মোঃ শাহনেওয়াজ অবগত করেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ব্যাসের পাইপের মাধ্যমে এই সংযোগ দেওয়া হবে, যার জন্য নাগরিকদের পৌরসভায় আবেদন করতে হবে।

জরুরি সহায়তা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোঃ রশিদুল আলম জানান, ৬৮ লাখ লিটার ধারণক্ষমতার পাঁচটি ট্যাংক বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। তার ভাষ্য, বর্তমানে নিরবচ্ছিন্ন সরবরাহ দেওয়া হলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে রেশনিং পদ্ধতি চালু হতে পারে।

দীর্ঘদিনের লোনা পানি ও মানহীন সরবরাহের অভিশাপ কাটিয়ে পর্যটন নগরীর ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে এই প্রকল্প এক নতুন দিগন্তের সূচনা করেছে।

    শেয়ার করুন:
    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    ০৬ মে ২০২৬, ০০:১২

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    ০৬ মে ২০২৬, ০০:১৭

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ০৬ মে ২০২৬, ০৮:৩৬

    পাঠকশূন্য লাইব্রেরি

    পাঠকশূন্য লাইব্রেরি

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    ০৫ মে ২০২৬, ২৩:৪১

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ০৫ মে ২০২৬, ১৭:৩৮

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    ০৫ মে ২০২৬, ১৫:৪৫

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    ০৫ মে ২০২৬, ২৩:৪৯

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    ০৬ মে ২০২৬, ০০:২১

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    ০৬ মে ২০২৬, ০৯:৫৩

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৩২

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    ০৫ মে ২০২৬, ২৩:১৪

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ০৬ মে ২০২৬, ০০:৩৯

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    ০৬ মে ২০২৬, ০০:০৯

    advertiseadvertise