বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

বুধবার, ৬ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাঠকশূন্য লাইব্রেরি

যশোর প্রতিনিধিপ্রকাশ: ০৫ মে ২০২৬, ২৩:৫৩
পাঠকশূন্য লাইব্রেরি

ছবি: আগামীর সময়

বাংলাদেশের প্রথম বই আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত যশোরে বর্তমানে পাঠাগার থাকলেও পাঠকের চরম সংকট দেখা দিয়েছে। অধ্যাপক শরীফ হোসেন ও যশোর ইনস্টিটিউটের হাত ধরে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা আজ নানা প্রতিকূলতার মুখে। কাগজে-কলমে জেলায় নিবন্ধিত পাঠাগারের সংখ্যা বাড়লেও ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্টফোনের প্রবল আসক্তিতে বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। এমনকি যে তিন পেশার মানুষ অর্থাৎ শিক্ষক, চিকিৎসক ও আইনজীবীরা সর্বদা পড়াশোনার মধ্যে থাকতেন, তাদের মধ্যেও এখন মোবাইল আসক্তি প্রকট হয়ে উঠেছে। বর্তমানে লাইব্রেরিগুলোতে যারা আসছেন, তাদের সিংহভাগই মূলত চাকরির পড়াশোনা করতে নিরিবিলি পরিবেশের খোঁজে সেখানে ভিড় করছেন বলে সংশ্লিষ্টরা জানান।

যশোরের উপশহর এলাকার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, বি-ব্লক বাজারের আশেপাশে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে অনুদানপ্রাপ্ত পাঁচটি পাঠাগারের মধ্যে হাসান লাইব্রেরিটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। ডি-ব্লক বাজারের কবি শিমুল আজাদ পাঠাগারে নিয়মিত বই লেনদেন হলেও সি-ব্লকের আহম্মদ স্মৃতি পাঠাগারটি বর্তমানে গুদামঘরের মতো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পুরো জেলার ৯৪টি লাইব্রেরির অধিকাংশেরই একই দশা। নব্বইয়ের দশকে যেখানে যশোর ইনস্টিটিউট বা সরকারি এম এম কলেজের লাইব্রেরিতে বই পড়ার জন্য সিরিয়াল দিতে হতো, এখন সেই কক্ষগুলো বেশিরভাগ সময় ফাঁকা থাকে।

সাবেক পাঠক জাফর ইকবাল ও আজাদ রহমান জানান, বর্তমানে পাঠক পাওয়া গেলেও তারা মূলত বিসিএস বা অন্যান্য চাকরির প্রস্তুতি নিতেই লাইব্রেরিকে বেছে নিচ্ছেন। যশোর সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম তাজও স্বীকার করেন যে, প্রতিদিন গড়ে দেড় শতাধিক পাঠক এলেও তাদের প্রায় সবাই চাকরির পড়া পড়েন।

যশোর জেলা সরকারি গণগ্রন্থাগার অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ৬৪টি নিবন্ধিত পাঠাগারের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে আর্থিক সুবিধা পেয়েছে। ক, খ ও গ—এই তিন শ্রেণিতে বিভক্ত লাইব্রেরিগুলো রক্ষণাবেক্ষণ ও বই কেনার জন্য ৪৪ হাজার থেকে ৬৯ হাজার টাকা পর্যন্ত অনুদান পাচ্ছে।

তবে জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, তাদের তদন্ত ও ছাড়পত্রের ভিত্তিতে অনুদান দেওয়া হলেও চূড়ান্ত তালিকা তাদের সরবরাহ করা হয় না। ফলে কোন প্রতিষ্ঠান কীভাবে চলছে বা অনুদানের অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা অনেক সময় অজানাই থেকে যায়। বর্তমানে পুরো জেলায় মাত্র তিনটি প্রতিষ্ঠান 'ক' শ্রেণিভুক্ত অনুদান পাচ্ছে, যার মধ্যে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি অন্যতম।

সচেতন মহলের মতে, সরকারি এই সুবিধাগুলো অধিকাংশ ক্ষেত্রে হাতেগোনা কয়েকজন সুবিধাভোগীর কাজে আসছে, প্রকৃত পাঠক তৈরিতে তা তেমন ভূমিকা রাখছে না। বই পড়ার প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

চলতি বছরের ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং এর সমৃদ্ধ সংগ্রহের ভূয়সী প্রশংসা করেন। তিনি মোবাইল আসক্তি কাটিয়ে বই পড়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, পাঠক বৃদ্ধির জন্য প্রতিযোগিতার আয়োজন করতে হবে এবং পড়ুয়াদের পুরস্কৃত করতে হবে। প্রধানমন্ত্রী জানান, সরকার প্রতিটি উপজেলায় অন্তত দুটি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চায় যেখানে কোনো রাজনৈতিক বই থাকবে না, বরং শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির পুস্তক থাকবে।

লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম তাজের ভাষ্য, মানুষ হয়তো এখন ই-বুক, গুগল বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পড়াশোনার ফরম্যাট পরিবর্তন করেছে, তবে সঠিকভাবে পরিচালনা করলে লাইব্রেরি আন্দোলন এখনো স্থানীয় পাঠকদের কাছে জনপ্রিয় হতে পারে।

    শেয়ার করুন:
    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    একই স্থানে শ্মশান, কবর ও সমাধিস্থল, কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

    ০৬ মে ২০২৬, ০০:১২

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    অতি ঝুঁকিপূর্ণ নগর ভবনে নাগরিক সেবা

    ০৬ মে ২০২৬, ০০:১৭

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

    ০৬ মে ২০২৬, ০৮:৩৬

    পাঠকশূন্য লাইব্রেরি

    পাঠকশূন্য লাইব্রেরি

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    বাংলাদেশি তকমা, বিজিপির ক্রোধে ওসমান পরিবার

    ০৫ মে ২০২৬, ২৩:৪১

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    তিস্তা নিয়ে আর ভারতের অপেক্ষা নয়, সামনে চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৫৩

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

    ০৫ মে ২০২৬, ১৭:৩৮

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    মসজিদ নির্মাণে বিএনপি নেতার বাধা, ক্ষোভ মুসল্লিদের

    ০৫ মে ২০২৬, ১৫:৪৫

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    হামে বাড়ছে শিশুমৃত্যু, দায়টা কে নেবে?

    ০৫ মে ২০২৬, ২৩:৪৯

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল তিতুমীর কলেজ

    ০৬ মে ২০২৬, ০০:২১

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    ০৬ মে ২০২৬, ০৯:৫৩

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    সবার আগে ভুটান-ভারত নাকি চীন

    ০৫ মে ২০২৬, ২৩:৩২

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    চার দিন মর্গে পড়েছিল মরদেহ, তবু বাবাকে নিতে এলেন না ছেলে

    ০৫ মে ২০২৬, ২৩:১৪

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ঘরে ঘরে যাচ্ছে সুপেয় পানি

    ০৬ মে ২০২৬, ০০:৩৯

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    নওগাঁয় উজানের ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ফসল রক্ষায় লড়ছেন কৃষকরা

    ০৬ মে ২০২৬, ০০:০৯

    advertiseadvertise