Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পরমাণু বিদ্যুৎকেন্দ্র

ভয়ে রূপপুরের আশপাশের মানুষ

রিজভী রাইসুল ইসলাম (পাবনা)
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৫১
ভয়ে রূপপুরের আশপাশের মানুষ

গ্রাফিকস: আগামীর সময়

চারদিকে আলোর ঝলকানি, সাজসাজ রব। একটি গ্রাম ধীরে ধীরে বদলে গেল শহরে। ১৯৬১ সালে অধিগ্রহণ করা পদ্মাপাড়ের ধু ধু বালুচরে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিশাল সব কুলিং টাওয়ার আর পরমাণু চুল্লি। কথা হয় পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে। ৬৫ বছরের কাঁচাপাকা চুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিরুল। বলছিলেন, ‘ছোটবেলায় আমরা কৌতূহল নিয়ে ওই খালি জায়গার দিকে তাকিয়ে থাকতাম। পারমাণবিক শব্দের প্রকৃত অর্থ তখন জানা ছিল না। শৈশব থেকে মধ্যবয়স— পুরো সময় আমাদের চেনা মানচিত্র বদলে যেতে দেখলাম প্রকল্প বাস্তবায়নে।’

শুধু আমিরুল নন, এই অনুভূতি ছুঁয়ে গেছে রূপপুর ও এর আশপাশের বাসিন্দাদের মধ্যে। সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং শুরু হওয়ায় প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এই ঐতিহাসিক অর্জনে স্থানীয়দের মধ্যে যেমন গর্ব ও উচ্ছ্বাস কাজ করছে, পাশাপাশি জানা-অজানা নানা কারণে বাড়ছে নিরাপত্তা নিয়ে একধরনের চাপা অনিশ্চয়তা।

স্থানীয়দের শঙ্কা যা নিয়ে :

কথা হয় সেখানকার আরেক বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে। পেশায় শিক্ষক রফিকুল স্থানীয় মানুষের মনের দোলাচলের বিষয়টি তুলে ধরেন। তিনি বলছিলেন, ‘রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে গর্বের পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সংকটময় পরিস্থিতিতে স্থানীয়দের জন্য কী ধরনের সুরক্ষা পরিকল্পনা রয়েছে, তা পরিষ্কার হওয়া জরুরি।’ তিনি আরও জানান, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা নেই। যদিও সরকার জানিয়েছে, রাশিয়া এই বর্জ্য ফেরত নেবে, কিন্তু সেই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বাসিন্দারা উদ্বিগ্ন।

পাকশী রেলস্টেশন এলাকায় কথা হয় হাফিজুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলছিলেন, ‘অনেকে বলে শুনি, এ বিদ্যুৎ চালু হলে আশপাশের মানুষ চুল্লির তাপে এখানে থাকতে পারবে না। ফসল, ফলমূল হবে না। গত বছর লিচুর ফলন বিপর্যয় হয়, তার জন্য রূপপুরকে দায়ী করে পত্রিকায় খবর বের হয়। কিন্তু প্রকল্পে তখন উৎপাদন শুরুই হয়নি। অথচ মানুষের মধ্যে নানা কথা ছড়িয়ে পড়ে। আসলে যে কী হবে, সেটা নিয়ে মানুষের মধ্যে চাপা সংশয় অস্বীকারের উপায় নেই।’

স্থানীয় সংবাদকর্মী শেখ মহসিন বলছিলেন, প্রকল্প কর্মকর্তারা রূপপুরের কারণে ভয়ের কিছু নেই জানালেও স্থানীয়রা শতভাগ নিশ্চিন্ত হতে পারছেন না। বাংলাদেশে আর কোথাও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নেই। এ জন্য ভয়ভীতি বেশি।

বিশেষজ্ঞরা যা বলছেন :

এই উদ্বেগের মূল কারণ হিসেবে ‘তথ্যের অভাব’কে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরমাণু পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. প্রীতম কুমার দাস জানান, রূপপুরে বিশ্বের সর্বাধুনিক ‘থ্রি প্লাস জেনারেশন’ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে দুর্ঘটনা রোধে ‘কোর ক্যাচার’-এর মতো অত্যাধুনিক ব্যবস্থা থাকায় এটি অত্যন্ত নিরাপদ। তবে তার মতে, এই আধুনিক প্রযুক্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এতে অমূলক ভয় ও গুজবের কারণে উদ্বেগ তৈরি হচ্ছে। ড. দাস আরও বলেছেন, স্থানীয়দের নিরাপত্তা বিধি, জরুরি চিকিৎসা এবং নিরাপদ অপসারণ পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানানো প্রয়োজন।

সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও কারিগরি নিরাপত্তা :

বাসিন্দাদের এসব উদ্বেগ নিরসনে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এরই মধ্যে কাজ শুরু করেছে। প্লান্টের বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ জানান, স্থাপনার ভেতরে একটি শক্তিশালী ‘জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা’ গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের সচেতন করতে নিয়মিত সভা করা হচ্ছে। সেখানে নিরাপত্তা বিধি ও সংকটকালে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে। এখন মানুষের মধ্যে বিভ্রান্তি নেই বললেই চলে।

প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. খালেকুজ্জামান কারিগরি নিরাপত্তা ব্যবস্থা ব্যাখ্যা করতে গিয়ে জানান, প্লান্টটিতে একটি বহুস্তরীয় জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা কার্যকর রয়েছে। এর নিরাপত্তা বলয়ে থাকছে, ৩০০ মিটার সংরক্ষিত এলাকা, যা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, সম্পূর্ণ প্রকল্পের সীমানা প্রাচীরের ভেতর। এ ছাড়া রয়েছে পাঁচ কিমি সতর্কীকরণ অঞ্চল। যেখানে বায়ুমণ্ডলীয় পরিবর্তনের ওপর ভিত্তি করে স্থানীয়দের সচেতন করতে বিশেষ ‘লোকাল ওয়ার্নিং সিস্টেম’ বসানো হয়েছে। আর সাড়ে ১২ কিমি পর্যবেক্ষণ এলাকা জুড়ে ২৩টি স্বয়ংক্রিয় পরিবেশ বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থা বসানো হয়েছে, যা প্রতি মুহূর্তের তেজস্ক্রিয়তার তথ্য সরবরাহ করবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসানের সঙ্গেও কথা হয় আগামীর সময়ের। তিনি জানান, জনসাধারণের ভীতি দূর করতে এর আগেই ‘পিপলস অ্যাওয়ারনেস’ বা জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।

ড. হাসান বলেছেন, ‘আমরা পরিকল্পিতভাবে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিটি স্তরে পৌঁছানোর চেষ্টা করছি। সম্প্রতি দেড় শতাধিক কৃষক, ১০০ জন জেলে, স্থানীয় মসজিদের ইমাম এবং স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে আমরা বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছি। সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আন্তর্জাতিক মান এবং যেকোনো পরিস্থিতিতে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত ও সহজবোধ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেছেন, সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি দূর করতে ভবিষ্যতে এমন প্রচার ও সচেতনতামূলক তৎপরতা আরও জোরদার করা হবে।

আপৎকালীন প্রস্তুতি : আশ্রয়কেন্দ্র ও ওষুধ

জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্লান্টের ভেতরে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ ‘ইমার্জেন্সি রেসপন্স সেন্টার’ নির্মাণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপপ্রকল্প পরিচালক মো. খালেকুজ্জামান। তিনি জানান, এটি ১ হাজার ২০০ কর্মীকে সুরক্ষা দিতে সক্ষম এবং এখান থেকেই দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে প্লান্ট পরিচালনা করা সম্ভব। এ ছাড়া জনসাধারণ ও কর্মীদের জন্য অতিরিক্ত দুটি বহিরাঙ্গন আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। বিকিরণজনিত প্রভাব থেকে রক্ষায় জরুরি ব্যবহারের জন্য পর্যাপ্ত ‘পটাশিয়াম আয়োডাইড’ বা আয়োডিন ট্যাবলেটের মজুদ রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্ররূপপুরঈশ্বরদী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    advertiseadvertise