Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে,’ স্পিকারের কাছে তদন্ত চাইলেন হানজালা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৯:৪২
শেয়ার করুন:
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে,’ স্পিকারের কাছে তদন্ত চাইলেন হানজালা

সংগৃহীত ছবি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালাকে জঙ্গি সম্বোধন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

তার মতে, সেই ব্যক্তি তাকে উদ্দেশ করে বলেছেন, ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে।’ বিষয়টি নিয়ে স্পিকারের কাছে তদন্ত চেয়েছেন হানজালা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে স্পিকারের কাছে এই তদন্ত চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেছেন, ‘‘আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি— আসলে এভাবে কথা বলতে চাইনি। চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকভাবে একটু সুন্দরভাবে কথা বলব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে— গত ২৩ মার্চ আপনার সহধর্মিণীর জানাজায় আমি গিয়েছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকবো একদম কাছাকাছি, পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল—‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’।’’

ঘটনার উল্লেখ করে হানজালা স্পিকারকে আরও বলেছেন, ‘একটু পর সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করছি।’

স্পিকারের উদ্দেশে সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেছেন, “এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণ আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসুল রয়েছে—এর জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে ‘জঙ্গি’ বলে সম্বোধন করেছেন। আমি মনে করি, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির সিম্বল হতে পারে না। এ জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই—আপনি সিসিটিভি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করবেন বা নির্দেশ দিন কারা এই কাজটি করেছে (তা খুঁজে বের করতে)?।”

এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি পরিষ্কার করার জন্য স্পিকারের মাধ্যমে তদন্তের দাবি জানান।

এর জবাবে স্পিকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করেন এবং সেই সংসদ সদস্যকে একটি নোটিশ দেওয়ার আহ্বান জানান। বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান স্পিকার।

সংসদ সদস্যসাঈদ উদ্দীন আহমাদ হানজালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    গোপালগঞ্জ নিয়ে কিছু জরুরি প্রশ্ন

    গোপালগঞ্জ নিয়ে কিছু জরুরি প্রশ্ন

    নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি

    নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ না হলে থানা পুড়িয়ে দেওয়া হবে, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুমকি