Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

সংরক্ষিত নারী এমপিদের সঙ্গে বৈঠক

দলীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • বিরোধী এলাকায় দায়িত্ব পাচ্ছেন উন্নয়নমূলক কাজ তদারকির
  • সংসদীয় বিভিন্ন কমিটিতে রাখার আবদার নারী এমপিদের
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:১৪
দলীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

নিজ নিজ সংসদীয় এলাকায় বিএনপির এমপিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কাজ করতে দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন তদারকিতে বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের প্রাধান্য দেওয়া হবে।

সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিকেল ৩টায় সভা শুরু হয়ে ৫টার দিকে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য সভায় বক্তব্য রাখেন।

সংসদে কার্যকর ভূমিকা রাখা এবং তথ্যভিত্তিক বক্তব্য দেয়ার জন্যও দলের সংরক্ষিত নারী এমপিদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্যে নব-নির্বাচিত ও প্রথমবার এমপি হওয়া জনপ্রতিনিধিদের সংসদীয় রীতিনীতি ও কার্যপ্রণালী সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে এই প্রশিক্ষণ দেয়া হবে।

জানা গেছে, সভায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের কাজের সঙ্গে সমন্বয় করে নিজেরা যাতে কাজ করতে পারেন-এমন দাবি জানিয়েছেন সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন বলেও সূত্র জানায়।

রাষ্ট্র ও সরকার কী কী করছে, সে বিষয়ে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের ধারণা রাখাসহ লেখা-পড়া এবং সংসদের কার্যক্রম দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তাদের সক্রিয় ভূমিকা পালনেরও নির্দেশ দেন। দলের নারী এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের শুধু সংসদে উপস্থিত থাকলেই চলবে না, বরং মাঠপর্যায়ের নারীদের বঞ্চনা ও অধিকারের কথা সংসদে উচ্চকণ্ঠে তুলে ধরতে হবে।

সূত্র মতে, সভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকার সবে ক্ষমতায় এসেছে। পাঁচ বছর অনেক সময়। তাই তাড়াহুড়া নয়। ধীরে-সুস্থে ও জেনে-বুঝে কাজ করতে হবে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে বক্তব্য দিতে হবে। সেজন্য বিএনপির সংরক্ষিত নারী এমপিদের প্রস্তুত হতে হবে।

সভায় সংসদীয় বিভিন্ন কমিটিতে রাখার আবদার করেন বিএনপির সংরক্ষিত নারী এমপিরা। তারা জানালেন, এরই মধ্যে বিভিন্ন কাজ ও দাবি নিয়ে আসছে এলাকার জনগণ। কিন্তু সংসদীয় এলাকা বন্টন না হওয়ায় তৈরি হচ্ছে বিভ্রান্তি। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে তাদের বক্তব্য শোনেন। এ সময় প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী এমপিদের নিজ নিজ সংসদীয় এলাকায় বিএনপির এমপিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়মূলক কাজ করার জন্য বলেছেন। শিগগিরই তিনি এ বিষয়ে আরও নির্দেশনা দিবেন বলে সভাসূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য নারী সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তাদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতেও বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিল। মানুষ কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের ৩৬ এমপি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীবৈঠকনারী এমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড