Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সব সুইপার যন্ত্র অকেজো

শাহজালালের রানওয়ে পরিষ্কারে ‘ঝাড়ুথেরাপি’

মাহবুব আলম লাবলু
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২২:৫৯
শাহজালালের রানওয়ে পরিষ্কারে ‘ঝাড়ুথেরাপি’

ছবি: আগামীর সময়

উড়োজাহাজের নিরাপদ ওঠানামার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি বিমানবন্দরের রানওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কাজে তেমন নজর নেই কর্তৃপক্ষের। রানওয়ে পরিষ্কারের জন্য যে তিনটি সুইপার যন্ত্র (সুইপিং গাড়ি) ছিল তার সবকটি এখন অকেজো।

এর মধ্যে দুটি নষ্ট হয়েছে প্রায় ১০ বছর আগে। জোড়াতালি দিয়ে চলছিল আরেকটি। সেটা ছিল—কখনো সচল, কখনো অচল। গত বছরের ৩০ নভেম্বর থেকে সেটিও অকেজো। তখন থেকে কার্যত ‘ঝাড়ুথেরাপি’র মাধ্যমে চলছে রানওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। অর্থাৎ- রানওয়ে পরিষ্কারের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে সাধারণ ঝাড়ু দিয়ে। ফলে ঝঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের প্রধান এই বিমানবন্দরের রানওয়ে।

গত ৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক‍্যাপ্টেন এস এম রাগীব সামাদের লেখা এক চিঠিতে ফুটে উঠেছে পরিচ্ছন্নতা কাজের এই চিত্রই।

সুইপার মেশিন এখন একটাও সচল নেই এটা ঠিক। তবে ম‍্যানুয়াল পদ্ধতিতে রানওয়ে পরিষ্কার রাখছি। ফ্লাইটের পাইলটরা কোনো অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ব‍্যবস্থা নিচ্ছি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের কাছে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘টি-৩ যুক্ত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, টেক্সিওয়ে ও অ্যাপ্রোন এলাকার সুইপিং কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। বর্তমানে শাহজালালের একটিমাত্র রানওয়েতে রয়েছে সুইপার (আরএস-৪) যন্ত্র। যার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়ে থাকে সমগ্র এয়ারক্রাফট মুভমেন্ট এলাকা। গত বছরের ৩০ নভেম্বর থেকে ওই আরএস-৪ মেশিনটি নষ্ট থাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না এয়ারক্রাফট মুভমেন্ট এরিয়া। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এয়ারক্রাফটগুলোর নিরাপদ চলাচল। টি-৩ অ্যাপ্রোন পরিধি বিবেচনাপূর্বক আরও দুটি রানওয়ে সুইপার (আরএস-৪) মেশিন কেনা প্রয়োজন।’

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ আগামীর সময়কে বলেছেন, ‘সুইপার মেশিন এখন একটাও সচল নেই এটা ঠিক। তবে ম‍্যানুয়াল পদ্ধতিতে রানওয়ে পরিষ্কার রাখছি। ফ্লাইটের পাইলটরা কোনো অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ব‍্যবস্থা নিচ্ছি আমরা।’ এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, ‘সংকট আছে বলেই দ্রুত মেশিন কেনার জন‍্য চিঠি লিখেছি।’

এর আগে ২০২২ সালের ১৯ ডিসেম্বর শাহজালালের তৎকালীন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম জরুরি ভিত্তিতে দুটি অত্যাধুনিক সুইপার যন্ত্র কিনতে চিঠি দিয়েছিলেন বেবিচককে। তবে তা কার্যকর হয়নি আজও।

এই দুরবস্থার কথা জানিয়ে এর আগে বিদেশি এয়ারলাইনসগুলো ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনকে (আইকাও) চিঠি দিলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। চলমান পরিস্থিতিকে খুবই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তারা বলেছেন, একটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এয়ারক্রাফটের দাম ১২০০-১৫০০ কোটি টাকা। শাহজালালের ঝুঁকিপূর্ণ রানওয়ের কারণে যদি কোনো এয়ারক্রাফট দুর্ঘটনায় পড়ে সেজন্য দায়ী থাকবে সিভিল অ্যাভিয়েশন।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিমান উড্ডয়ন ও অবতরণের পর প্রত্যেকবার সুইপার যন্ত্রের মাধ্যমে রানওয়ে পরিষ্কার করাই নিয়ম। এ ছাড়া সপ্তাহে অন্তত দুবার ফ্লাইট অপারেশন বন্ধ রেখে ক্লিন করতে হয় রানওয়ে। কারণ বিমান উড্ডয়ন ও অবতরণের পর রানওয়েতে তৈরি হয় নুড়িপাথর। পাশাপাশি অনেক সময় বিমানের অনেক পার্টস, ফাস্টেনার (স্ক্রু) এবং প্লাস্টিক বস্তু পড়ে থাকতে পারে রানওয়েতে, যা উড্ডয়ন ও অবতরণের সময় ঝুঁকি সৃষ্টি করতে পারে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য (অপারেশনস) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলছিলেন, ‘সুইপার যন্ত্রগুলো অচল হয়ে গেছে কি না, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। খোঁজ নিয়ে জানাতে হবে।’ আর তা জানতে এ প্রতিবেদককে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে যোগাযোগের পরামর্শ দেন তিনি। সুইপার যন্ত্রের অভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার বিষয়টি আপনি জানেন কি না— এই প্রশ্নের জবাবে তিনি এ প্রতিবেদককে বলেছেন, ‘এ বিষয়ে কোনো তথ্য জানা নেই আমার। এটা প্রথম শুনলাম আপনার মুখেই।’

তবে বিমানবন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন, অকেজো হওয়া সুইপার যন্ত্রগুলোর মধ্যে রানওয়ে সুইপার ইঞ্জিন (মডেল নম্বর-০৮২৫৫) কেনা হয়েছিল ২০০৬ সালের ১৬ মার্চ। ১০ বছর চলার পর ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর থেকে এটি পুরোপুরি অচল। একই বছরের ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে কেনা হয় রয়্যার বেজড রানওয়ে দ্বিতীয় সুইপার যন্ত্র (মডেল নম্বর-সিআর-৪৫০)। মাত্র আট মাস যেতে না যেতেই পুরোপুরি অচল হয়ে পড়ে সেটি। জোড়াতালি ও স্পেয়ার পার্টস দিয়েও আর সচল করা সম্ভব হয়নি যন্ত্রটি। ২০১৫ সালে ইতালি থেকে কেনা হয় তৃতীয় রানওয়ে সুইপার যন্ত্রটি। অভিযোগ আছে— ক্রয়ের পর থেকেই বেশিরভাগ সময় অচল ছিল যন্ত্রটি। এটি সচল রাখতে মাঝেমধ্যে খরচ করা হতো লাখ লাখ টাকা। পরে অচল হয়ে পড়ে তিনটি যন্ত্রই। এ কারণে নতুন করে দুটি যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয় এবং কয়েক দফা টেন্ডার আহ্বান করা হলেও চূড়ান্ত হয়নি এখনো।

শাহজালালের থার্ড টার্মিনালের একটি অংশের অপারেশনাল কার্যক্রম চালুর প্রক্রিয়া চলমান। থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের আয়তন হবে দ্বিগুণ। এ অবস্থায় বিমান উড্ডয়ন ও অবতরণে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিমান অ্যাভিয়েশন পাইলটরা জানিয়েছেন, রানওয়ে পরিষ্কারের কাজটি খুবই টেকনিক্যাল ও গুরুত্বপূর্ণ। একটি এয়ারক্রাফট যখন রানওয়েতে অবতরণ করে তখন তার প্রতিটি টায়ারের রানওয়েতে লেগে যায় ১.৫ পাউন্ড পর্যন্ত কালো রাবার। একটি এয়ারবাসে (এ-৩৮০) থাকে ২২টি চাকা। অবতরণের সময় ঘর্ষণে এসব চাকার রাবার কালো ও মসৃণ করে ফেলে রানওয়ের পৃষ্ঠকে। রানওয়েতে থাকা বিভিন্ন লাইনের সাদা বা বিভিন্ন রঙের দাগগুলোকে ঢেকে ফেলে, যা একটি ফ্লাইটের নিরাপদ অবতরণের ক্ষেত্রে সৃষ্টি করে বড় ধরনের ঝুঁকি। ম্যানুয়ালি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় এসব রাবার। গরম পানি ঢেলে এবং সুইপার যন্ত্র দিয়ে পরিষ্কার করতে হয় সেগুলো।



শাহজালালরানওয়েঝাড়ুথেরাপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    advertiseadvertise