Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তদন্ত ও বিচার দাবি সাবেক ১৪ উপদেষ্টার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯
শেয়ার করুন:
তদন্ত ও বিচার দাবি সাবেক ১৪ উপদেষ্টার

গ্রাফিকস: আগামীর সময়

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ১৪ উপদেষ্টা। হামলায় জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের ব্রিটিশ আইনে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ছয় ব্রিটিশ নাগরিক আহত হন। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানানো হয়। এসব ঘটনার জন্য ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ী করেছেন তারা।

তাদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে থানা ও সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছেন। সাধারণ মানুষের ওপর হামলা, বোমা বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গ্রামীণ ব্যাংকের তিন ডজনের বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিদেশে বাংলাদেশি নাগরিক ও নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের পরামর্শও দেন।

দেশে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সহিংসতা বন্ধে আইনি পদক্ষেপ চান সাবেক উপদেষ্টারা। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক শাসকগোষ্ঠীর নেতাদের বিচার দ্রুত শেষ করারও দাবিও জানিয়েছেন তারা।

বিবৃতিদাতা সাবেক ১৪ উপদেষ্টা হলেন— সালেহউদ্দিন আহমেদ, এম ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদ, শেখ বশিরউদ্দীন, আ ফ ম খালিদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, নূরজাহান বেগম ও সৈয়দা রিজওয়ানা হাসান।

তদন্তবিচারউপদেষ্টানাহিদ ইসলামহামলাএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান