Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

দিল্লি বিমানবন্দরের ‘ঘটনা’ নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২৩:৫০
দিল্লি বিমানবন্দরের ‘ঘটনা’ নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’

ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দিয়েছে ভারত। তবে সেই ব্যাখ্যাকে ‘সন্তোষজনক’ নয় বলে উল্লেখ করে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেছে বাংলাদেশ।

আজ এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আজ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেন। তার ভাষ্য, ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট আইওআরএর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ডা. জাহেদ উর রহমান, এ তথ্য আগেই জানানো হয়েছিল ভারতীয় কর্তৃপক্ষকে।

মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে পূর্বেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’


আরও পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে মুখ খুলল ভারত

২৩ জুন ২০২৬


এ মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ভারতে প্রবেশের অনুমতি পাননি। দীর্ঘ সময় অপেক্ষার পর সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন

দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫ জুন ২০২৬

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রত্যেক রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।

তিনি যোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার।


বাংলাদেশপররাষ্ট্রভারতউপদেষ্টা জাহেদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise