Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

উপদেষ্টা জাহেদ ইস্যুতে মুখ খুলল ভারত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৯:৫৬
উপদেষ্টা জাহেদ ইস্যুতে মুখ খুলল ভারত

উপদেষ্টা জাহেদ উর রহমান ও রণধীর জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনা নিয়ে মুখ খুলেছে ভারত। বিষয়টি সরাসরি আমলে না নিয়ে তারা বলছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

আজ মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে ভারতের গাফিলতির কথা অস্বীকার করেন। একই ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও মন্তব্য করেছে নয়াদিল্লি।

ব্রিফিংয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান, গত সপ্তাহে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একজন অফিসিয়াল সার্ক ভিসা নিয়ে আসায় বিমানবন্দরে জটিলতা সৃষ্টি হয়েছিল। একজন বিদেশি প্রতিনিধি ভিসা নিয়ে ডিপ্লোমেটিক পাসপোর্ট ছাড়া আসতে পারেন কি না এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কী?

জবাবে মুখপাত্র বললেন, ‘তিনি ১৪ জুন এখানে এসেছিলেন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি। দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীকালে বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়। যদিও সে সময় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।’

একই সঙ্গে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে একটি মন্দির কমপ্লেক্সের অংশে রামের ৮১ ফুট উঁচু একটি মূর্তি নির্মাণ কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিতর্কের প্রসঙ্গেও মন্তব্য করেন জয়সওয়াল।

এ বিষয়ে তার ভাষ্য, ‘আমরা দেখেছি, হিন্দু দেব-দেবী ঘিরে কিছু ঘটনা ঘটেছে। সেখানে প্রতিবাদ হয়েছে। আমরা আশা করছি, বাংলাদেশের সরকার সেখানকার চরমপন্থী লোকজনকে নিয়ন্ত্রণ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।’

ডা. জাহেদ উর রহমানরণধীর জয়সওয়াল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise