বাংলাদেশ সফর শেষ করেছেন সার্জিও গর
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তার সফর শেষ করেছেন। আজ শনিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ঢাকায় অবস্থানকালে বিশেষ দূত গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেছেন।
এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপকতা ও গভীরতাকে তুলে ধরেছে।




