Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মার খেয়েই যাচ্ছে পুলিশ

  • ৭ মাসে হামলার শিকার ৩৬১; ১৯ মাসে ৯৬২ জন
  • আসামি ছিনতাই, থানায় ঢুকে হামলা; বাড়ছে ঝুঁকি
  • ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
  • আজ আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস
সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৯
মার খেয়েই যাচ্ছে পুলিশ

গ্রাফিকস: আগামীর সময়

অপরাধী ধরতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্য। হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে পুলিশের কাছ থেকে। কোথাও আবার থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হচ্ছে। সড়কে দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে মারধরের শিকার হচ্ছেন ট্রাফিক পুলিশ। সর্বশেষ সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।

একের পর এক এমন ঘটনায় প্রশ্ন উঠছে— আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশই কি এখন অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হয়েছে? অন্যদিকে মাঠপর্যায়ে পুলিশের মনোবল না ফেরার জন্য ঊর্ধ্বতনদের উদাসীনতাকে দায়ী করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এসি রুমে বসে শুধু নির্দেশনা দিয়ে সময় পার করার কারণে মাঠপর্যায়ের পুলিশের মনোবল ফিরছে না।

পুলিশের ওপর হামলার বিষয়ে সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই— এ সাত মাসে পৃথক হামলার ঘটনায় আহত হয়েছেন ৩৬১ পুলিশ সদস্য। অর্থাৎ গড়ে প্রতি মাসে আহত হয়েছেন ৫১ জনের বেশি। এর আগে ২০২৫ সালে দায়িত্ব পালনকালে হামলায় আহত হন ৬০১ জন। সব মিলিয়ে গত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন ৯৬২ সদস্য।

শুধু হামলা নয়, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে একের পর এক। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের ওপর হামলা চালিয়ে ১০ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, পুলিশের ওপর ধারাবাহিক হামলা শুধু বাহিনীর মনোবলকেই আঘাত করছে না, এটি রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতার সঙ্গেও সরাসরি যুক্ত। পুলিশ দুর্বল হয়ে পড়লে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম, ঝুঁকি মূল্যায়ন ও মানসিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা।
তবে মাঠপর্যায়ের পুলিশের মনোবল ফেরাতে শুধু নির্দেশনা নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মাঠে থাকার প্রয়োজনীয়তার কথাও বলছেন সাবেক পুলিশ কর্মকর্তারা।

সাবেক পুলিশ মহাপরিদর্শক আশরাফুল হুদা আগামীর সময়কে বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। তার ভাষায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে পুলিশ সদস্যদের উৎসাহ দেওয়া উচিত। এতে সদস্যরা সাহস পাবেন এবং নিজেদের অভিভাবকহীন মনে করবেন না।

সাবেক আইজিপি নূর মোহাম্মদও পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। পিআরবি অনুযায়ী দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের দপ্তরে বসে না থেকে মাঠে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। থানার ‘ওপেন হাউজ ডে’-এর মতো অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথাও বলেছেন তিনি।

নূর মোহাম্মদ বলেছেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখার সাহস পুলিশকে দিতে হবে। পুলিশ ঘুরে দাঁড়াতে না পারলে সাধারণ মানুষও নিজেদের নিরাপদ ভাববে না। এর নেতিবাচক প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়তে বাধ্য।

পিটিয়ে হত্যা করা হলো এসবি সদস্যকে

পুলিশের ওপর হামলার সর্বশেষ বড় ঘটনাটি ঘটেছে গত শনিবার সাভারের আমিনবাজারে। সেখানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার ছেলে মো. আরিফ হোসেনও হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের দাবি, এ ঘটনায় জহিরুল ইসলাম নামে এক প্রাইভেট কারচালক জড়িত বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবদলের নেতা বলে পুলিশ জানিয়েছে।

এর মাত্র এক দিন আগে, ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের ওয়্যারলেস মোড় এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশ সদস্যরা।

এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি ময়মনসিংহের দিগরকান্দা ফিশারি মোড় এলাকায় আসামি ধরতে গিয়ে পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়।

ট্রাফিক পুলিশও নিরাপদ নন

শুধু অভিযান কিংবা আসামি গ্রেপ্তারের সময়ই নয়, সড়কে দায়িত্ব পালন করতে গিয়েও হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা।

২০২৫ সালের ১০ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সদস্য শাহীন হোসেনের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটে। একই দিন সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

গত বছরের ১ মার্চ যশোরে দায়িত্ব পালনকালে ট্রাফিক কনস্টেবল কে এম শরিফুল ইসলামের নাকে ঘুসি মেরে জখম করার অভিযোগ ওঠে শাওন ইসলাম সবুজ নামে এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে।
২০২৫ সালের ৫ অক্টোবর নরসিংদীতে সড়ক পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলায় আহত হন একজন অতিরিক্ত পুলিশ সুপার। রাজধানীর পল্লবী থানার ওসি নজরুল ইসলামসহ আরও তিন পুলিশ কর্মকর্তাও সম্প্রতি সড়কে হামলার শিকার হয়েছেন।

মোহাম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, যশোর, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে হামলার পর পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

জানুয়ারিতে ৮২, জুলাইয়ে ৪২

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি— দুই মাসেই ৮২ জন করে পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। মার্চে ৬৩, এপ্রিলে ৬৬, মে মাসে ৫৫, জুনে ৫১ এবং জুলাইয়ে ৪২ জন আহত হন।

এর আগে ২০২৫ সালে হামলায় আহত হন ৬০১ পুলিশ সদস্য। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩৮, ফেব্রুয়ারিতে ৩৭, মার্চে ৯৬, এপ্রিলে ৫২, মে মাসে ৬২, জুনে ৪৪, জুলাইয়ে ৩৯, আগস্টে ৫১, সেপ্টেম্বরে ৪৩, অক্টোবরে ৬৯, নভেম্বরে ৪১ এবং ডিসেম্বরে ৪১ জন আহত হন।

মহানগর পুলিশের মধ্যে চলতি বছরের প্রথম সাত মাসে সবচেয়ে বেশি আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য— ৪২ জন। ২০২৫ সালে ডিএমপির ৮৯ সদস্য হামলায় আহত হয়েছিলেন। রেঞ্জ পুলিশের মধ্যে ঢাকা রেঞ্জে আহতের সংখ্যা সবচেয়ে বেশি বলে পুলিশ সদর দপ্তরের তথ্য থেকে জানা গেছে।

কোথাও কুপিয়ে, কোথাও রড দিয়ে হামলা

চলতি বছরের ১২ জানুয়ারি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠিতে সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে গুরুতর আহত হন পুলিশ সদস্য শহিদুল ইসলাম। রামদা দিয়ে কুপিয়ে জখম করার পাশাপাশি তাকে রড দিয়েও পেটানো হয়। তিনি বরগুনা ডিএসবিতে কর্মরত। একই ঘটনায় তার ছোট ভাই ও কারা অধিদপ্তরের সদস্য আনিছুর রহমান মনিও আহত হন।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় তিন এসআইসহ চার পুলিশ সদস্য গুরুতর আহত হন।

দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক হামলার ঘটনায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক ও হতাশা তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। গুরুতর আহত হওয়ার পাশাপাশি কোনো কোনো সদস্যের মৃত্যুও হয়েছে। ফলে বাহিনীর স্বাভাবিক মনোবল ফিরিয়ে আনতে সময় লাগছে বলে মনে করছেন তারা।

তবে পুলিশের মাঠপর্যায়ের অনেক সদস্যই এ পরিস্থিতির জন্য ঊর্ধ্বতনদের দায়সারা দায়িত্ব পালনের অভিযোগ তুলছেন। তাদের মতে, মাঠের বাস্তবতা না দেখে শুধু দপ্তরে বসে নির্দেশনা দিলে সদস্যদের মধ্যে আস্থা ও সাহস তৈরি হয় না।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ৪৪ পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

দ্রুত পুলিশ কমিশন গঠনের দাবি
মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে এখন দ্রুত পুলিশ কমিশন গঠন এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিও জোরালো হচ্ছে। তাদের মতে, শুধু প্রশাসনিক সংস্কার করলেই হবে না। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গঠন, মাঠপর্যায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার বিষয়গুলো একসঙ্গেই এগিয়ে নিতে হবে।

কারণ, একটি কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত হলো— আইন প্রয়োগকারী সদস্যদের দায়িত্ব পালনের সময় নিরাপদ থাকা। পুলিশ সদস্যরাই যদি অপরাধীদের হামলার ভয়ে পিছিয়ে যান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে।

পুলিশ সহযোগিতা দিবসের বার্তা

আজ ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২২ সালের ১৬ ডিসেম্বর প্রস্তাব গ্রহণের মাধ্যমে দিনটিকে মনোনীত করে। ২০২৩ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর ইন্টারপোলের পূর্বসূরি ‘আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন’ গঠিত হয়েছিল। ইন্টারপোল প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে ৭ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদ দমন এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ দিবসের মূল লক্ষ্য।

পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise