Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৪০
ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

গ্রাফিকস: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অনিক শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একই কৌশলে দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে।

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার নড়াইলের কালিয়া উপজেলার আমতলা (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সদস্যরা অনিককে গ্রেপ্তার করেন। প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিটিটিসি জানায়, অনিক শেখ ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিতেন। বিজ্ঞাপন দেখে আগ্রহী ক্রেতাদের সঙ্গে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচের কথা বলে ৫৫০ টাকা নেওয়া হতো। এরপর বিভিন্ন অজুহাতে আরও অর্থ দাবি করা হতো। টাকা পাওয়ার পর ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতো।

এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি মামলা হয়। মামলার তদন্তে গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অনিকের অবস্থান শনাক্ত করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় অনিকের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট–সংক্রান্ত তথ্য এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)–সংক্রান্ত তথ্য জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সিটিটিসি। পুলিশের ভাষ্য, তিনি সহযোগীদের নিয়ে প্রায় তিন বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন।

সিটিটিসিগ্রেপ্তারপ্রতারণা
    শেয়ার করুন:
    Advertisement
    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    অলিরও কথা শুনে...

    অলিরও কথা শুনে...

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৩০

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৪২

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ১১ আগস্ট ২০২৬, ০৫:০১

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ১১ আগস্ট ২০২৬, ০৮:২৪

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    advertiseadvertise