Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

নিজেই ‘আইসিইউ’তে কুড়িগ্রাম হাসপাতাল

নষ্ট যন্ত্র কাটছে দরিদ্রের পকেট

তামজিদ হাসান তুরাগ, কুড়িগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২০:৫৬
নষ্ট যন্ত্র কাটছে দরিদ্রের পকেট

ছবিঃ আগামীর সময়

উত্তরের জনপদ কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, ধরলা আর দুধকুমারের কোলঘেঁষা এই জেলার মানুষের লড়াইটা চিরকালই অভাব আর দারিদ্র্যের বিরুদ্ধে। এই জনপদের প্রায় ২৩ লাখ মানুষের জীবন বাঁচানোর একমাত্র ভরসাস্থল ‘কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল’, যে প্রতিষ্ঠানটি নিজেই এখন ধুঁকছে নানামুখী সংকটে। ২৫০ শয্যার বিশাল দালান থাকলেও সেখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই আধুনিক নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) সেবা। হাসপাতালের প্রতিটি করিডরে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ার ভয়। শয্যার অভাব, জনবল সংকট আর অপরিচ্ছন্নতার চাদরে ঢাকা এই হাসপাতালটি যেন নিজেই এখন ‘মুমূর্ষু রোগী’, যার জরুরি চিকিৎসা প্রয়োজন।

কাগজে-কলমে হাসপাতালটি ২৫০ শয্যার, কিন্তু গত ৯ বছরেও এখানে সেই অনুযায়ী জনবল নিয়োগ হয়নি। এখনো চলছে ১০০ শয্যার মান্ধাতা আমলের জনবল দিয়ে। আরও বিস্ময়কর তথ্য হলো, ১০০ শয্যার জন্য বরাদ্দকৃত ৪৩টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৩ জন। অর্থাৎ জেলার ২৩ লাখ মানুষের ভাগ্যে জুটেছে মাত্র ২৩ জন চিকিৎসক! ১ লাখ মানুষের জন্য বরাদ্দ মাত্র ১ জন চিকিৎসক—আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় এ যেন এক তামাশা। ১০ জন সিনিয়র কনসালট্যান্ট থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ৯টি গুরুত্বপূর্ণ পদই শূন্য পড়ে আছে বছরের পর বছর।

সেবার বদলে ভোগান্তি : রোগীদের আর্তনাদ

সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে টিকিট কাটতেই রোগীদের ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ করতে হয়। ৪০ কিলোমিটার দূর থেকে আসা বৃদ্ধা আসমা খাতুন নাতনিকে নিয়ে লাইনে দাঁড়িয়ে অনিশ্চয়তার প্রহর গুনছিলেন। ওয়ার্ডের ভেতরের চিত্র আরও ভয়াবহ।

পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি মাইদুল ইসলাম ঝাড়লেন এক রাশ ক্ষোভ। ‘ডাক্তার আসেন দিনে একবার। বাথরুমের যা অবস্থা, সেখানে যাওয়াই দায়।’

নতুন ভবনের কেবিনগুলোতেও স্বস্তি নেই। কেবিনের বারান্দাগুলো এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। নার্সদের ডাকলে পাওয়া যায় না, খাবার আনতে হয় নিজেদেরই—এমন শত শত অভিযোগ রোগীদের কণ্ঠে।

জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম । ছবি: আগামীর সময়নষ্ট যন্ত্র কাটছে দরিদ্রের পকেট

হৃদরোগীদের রোগ নির্ণয়ের জন্য অপরিহার্য ইকো মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে প্রায় এক বছর। সরকারিভাবে যেখানে ২০০ টাকায় এই পরীক্ষা করা যেত, সেখানে দরিদ্র রোগীদের বাইরের ক্লিনিকে ১২০০ থেকে ১৫০০ টাকা গুনতে হচ্ছে। ৫০ বছর বয়সী কমল রবিদাসের মতো নিম্নআয়ের মানুষরা অতিরিক্ত এই খরচের বোঝা বইতে গিয়ে নিঃস্ব হচ্ছেন। অথচ এই সংকট দেখার যেন কেউ নেই।

নেই আইসিইউ, আছে কেবল অপেক্ষা

প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এই হাসপাতালে কোনো আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) স্থাপিত হয়নি। ফলে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় রেফার করা ছাড়া চিকিৎসকদের আর কিছু করার থাকে না। পথেই অনেক সময় ফুরিয়ে যায় রোগীর আয়ু।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নিসর্গ মেরাজ চৌধুরী স্বীকার করলেন কঠিন বাস্তবতার কথা। ‘১২২ জন চিকিৎসকের জায়গায় মাত্র ২৩ জন দিয়ে ৪০০-৫০০ ভর্তি রোগীর সেবা দেওয়া অসম্ভব এক চ্যালেঞ্জ। আমাদের জরুরিভিত্তিতে আইসিইউ আর চিকিৎসক প্রয়োজন।’

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. নূর নেওয়াজ আহমেদের কণ্ঠে অসহায়ত্বের সুর। স্বাস্থ্য অধিদপ্তরে বারবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। সীমিত জনবল দিয়ে তারা সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু নিয়োগ ছাড়া এই অচলাবস্থা কাটানো সম্ভব নয়।

কুড়িগ্রামের মানুষের নুন আনতে পান্তা ফুরায়, সেখানে রোগবালাই মানেই যমদূতের হাতছানি। ২৩ লাখ মানুষের এই বিশাল জনপদকে মাত্র ২৩ জন চিকিৎসকের হাতে জিম্মি করে রাখা কতটা মানবিক? কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে ‘অসুস্থ’ দশা থেকে মুক্ত করতে দ্রুত জনবল নিয়োগ ও আইসিইউ স্থাপন এখন গণদাবিতে পরিণত হয়েছে।

কুড়িগ্রামবিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    advertiseadvertise