২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৫৫ জনে দাঁড়াল।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি হয়েছে।
এ সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে ৮৫৬ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জনসহ মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে।








