হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের, নতুন রোগী ১৪০২
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে উপসর্গ এবং হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জন। এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।




